চীনের বিরুদ্ধে মার্কিন নির্বাচন প্রভাবিত করার অভিযোগ ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে চীন।  বুধবার (২৬ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে এ অভিযোগ করে তিনি দাবি করেছেন, বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কারণেই চীন রিপাবলিকান পার্টিকে জিততে দিতে চায় না। চীন এই অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে। ওই দিনই ট্রাম্প টুইটারে লিখেছেন, চীন মার্কিন সংবাদমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি দেস মোয়েন্স রেজিস্টারের নাম উল্লেখ করেছেন, যেখানে চায়না ডেইলি চার পৃষ্ঠার বিজ্ঞাপন দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের উত্থাপিত অভিযোগের বিষয়ে ভাইস প্রেসিডেন্ট পেন্স আগামী সপ্তাহে বক্তব্য রাখবেন। চীনের বিরুদ্ধে মার্কিন নির্বাচন প্রভাবিত করার অভিযোগ ট্রাম্পের

প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের সভাপতির চেয়ার অলংকৃত করা ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বলেছেন, ‘চীন আমার প্রশাসনের বিরুদ্ধে আগামী নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।’ ট্রাম্পের অভিযোগের বিষয়ে চীনের ওয়াং ই নিরাপত্তা পরিষদের ওই সভাতেই বলেছেন, ‘আমরা কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। চীনের বিরুদ্ধে কোনও অসঙ্গত অভিযোগ মেনে নেওয়া হবে না’

বুধবারেই ট্রাম্প টুইটারে আরও অভিযোগ করেছেন, চীন এখন মার্কিন সংবাদপত্রে তাদের রাষ্ট্রীয় প্রচারণা চালাছে। উদাহরণ হিসেবে তিনি দেস মোয়েন্স রেজিস্টারের কথা উল্লেখ করেছেন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম চায়না ডেইলি সংশ্লিষ্ট পত্রিকাটিতে  চার পৃষ্ঠার বিজ্ঞাপন দিয়েছে। এর মধ্যে রয়েছে ‘যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য উভয়ের জন্যই লাভজনক’ শীর্ষক নিবন্ধ।

এ বিষয়ে দেস মোয়েন্স রেজিস্টারের নির্বাহী সম্পাদক মন্তব্য করেছেন, ‘চায়না ডেইলি যে আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, তা বিস্ময়কর কিছু নয়। আমরা আইওয়ার সবচেয়ে বড় সংবাদমাধ্যম। আর আইওয়ার কৃষকরা বাণিজ্য যুদ্ধে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

চীন নির্বাচনে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ শুধু ট্রাম্পের নয়। তার প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তাও রয়টার্সকে বলেছেন, চীন তার রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক ও সংবাদমাধ্যম ব্যবহার করে মার্কিন জনগণের মতামত প্রভাবিত করার চেষ্টা করে। ওই কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পের উত্থাপিত অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রমাণ হাজির করবেন।

মার্কিন নির্বাচনে চীনের হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প কোনও প্রমাণ হাজির করেননি। তবে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্পের সহযোগীদের বিরুদ্ধেই বিচার চলছে মার্কিন আদালতে।

/এএমএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম