প্রথম হামলা চালালো মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অত্যাধুনিক এফ-৩৫বি জঙ্গিবিমান প্রথমবারের মতো হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস ও তিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার প্রথম হামলা চালিয়েছে এই অত্যাধুনিক জঙ্গিবিমানটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

প্রথম হামলা চালালো মার্কিন অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান খবরে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। মার্কিন মেরিনও এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমি থেকে হুমকি নিশ্চিহ্ন করার সমর্থনে বিমান হামলায় অংশ নেয় এফ-৩৫বি। সেনা কমান্ডারের নির্দেশে সফল হামলা চালানো হয়।

অস্ত্রের ইতিহাসে এফ-৩৫ জঙ্গি বিমানকে সবচেয়ে ব্যয়বহুল বলে মনে করা হয়। যুদ্ধের উপযুক্ত করে গড়ে তুলতে বেশ কয়েকবার অভিযানে নামানো পিছিয়ে দেওয়া হয়েছিল এটির।

সামরিক অ্যাভিয়েশনের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছে এই যুদ্ধবিমানকে। বিমানটি প্রস্তুত করেছে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন।

এফ-৩৫ বিমানটি হেলিকপ্টারের মতো অবতরণ করতে পারে। অন্যান্য যুদ্ধবিমানের মতো স্বল্প স্থানেও বিমানটি উড্ডয়ন করতে পারে।

বিমানটিকে 'অদৃশ্য' বলে বেশ কয়েকবার আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিমানটিতে রাডার এড়িয়ে যাওয়ার মতো বেশ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে কিন্তু তা একেবারে অদৃশ্য নয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম