উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বাতিলে সময়সীমা চান না পম্পেও

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০১৮, ১৭:৪৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৮

পারমাণবিক কর্মসূচি বাতিলে উ. কোরিয়াকে সময়সীমা বেঁধে দেওয়া থেকে সরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর আগে তিনি বেশ কয়েকবার ২০২১ সালের জানুয়ারির মধ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বাতিল করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। তবে এখন তিনি বলছেন, এই লক্ষ্য তার নিজের ছিল না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বাতিলে সময়সীমা চান না পম্পেও

সোমবার উত্তর কোরিয়া সফর করবেন পম্পেও। এর আগে অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় পম্পেওর সফর ট্রাম্প বাতিল করেছিলেন। এরপর এটাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পিয়ংইয়ং সফর।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার সাফল্য দাবি করেন। তিনি বলেন, পারমাণবিক আলোচনায় সময় নিয়ে খেলতে চান না এবং পম্পেওকে সময়সীমা বেঁধে দেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দেন। এরপরই পম্পেও নিজের আগের অবস্থান থেকে সরে এলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, পারমাণবিক কর্মসূচি বাতিলে সময়সীমার বিষয়টি দুই কোরীয় নেতার মধ্যে আলোচিত হয়েছে। তিনি বলেন, ২০২১ সালের লক্ষ্যের বিষয়টি আমার ছিল না। আমি বারবার এটা বলেছি কিন্তু এটা দুই কোরীয় নেতা পিয়ংইয়ং সম্মেলনে আলোচনা করেছেন।

পম্পেও বলেন, তারা যখন সেখানে মিলিত হন তখন ২০২১ সাল নিয়ে কথা বলেন। তাই আমি এই সময়সীমার কথা বলছিলাম। কারণ, তারা এই বিষয়ে একমত হওয়ার সম্ভাবনা ছিল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম