শীর্ষস্থানীয় মার্কিন দূত আসছেন বাংলাদেশ সফরে

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৯ অক্টোবর ২০১৮, ২৩:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২৩:৩৩
image

এ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এলিস ওয়েলস। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপ্রধান সহকারী সচিব ওয়েলস ২০-২৩ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এ সময় কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। তাছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিষয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও মিলিত হওয়ার কথা রয়েছে তার। শীর্ষস্থানীয় মার্কিন দূত আসছেন বাংলাদেশ সফরে

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ‘দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপদ ও পারস্পারিক যোগাযোগে সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে প্রয়োজনীয় যৌথ উদ্যোগের বিষয়ে তিনি বাংলাদেশে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।’

আগামী ২১ অক্টোবর ওয়েলসের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার কথা, যেখানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাস করে। এরা মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হাতে জাতিগত নির্মূলের শিকার।

কক্সবাজারে ওয়েলস জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ক্ষতিগ্রস্তদের হাত পর্যন্ত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। এ সফরকালে ওয়েলস আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যহত রাখা এবং অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করবেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম