খাশোগির হত্যার সৌদি ব্যাখ্যা সারা বিশ্ব দেখছে: সৌদি যুবরাজকে কুশনার

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ২২:২০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২২:২১

সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বচ্ছ থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনার। তিনি বলেছেন, খাশোগির অন্তর্ধান নিয়ে সৌদি আরবের বক্তব্য বিশ্ব দেখছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

খাশোগির হত্যার সৌদি ব্যাখ্যা সারা বিশ্ব দেখছে: সৌদি যুবরাজকে কুশনার

সৌদি যুবরাজের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে কুশনারের। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, কুশনার যুবরাজকে বলেছেন গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে।

সোমবার কুশনার জানান তিনি যুবরাজকে বলেছেন, স্বচ্ছ হন, একেবারে স্বচ্ছ। সারা বিশ্ব দেখছে। এই অভিযোগ খুব, খুব ভয়ানক ও পরিস্থিতি গুরুতর।

এই মন্তব্যে যুবরাজ কী প্রতিক্রিয়া দেখিয়েছেন জানতে চাইলে কুশনার বলেন, আমরা তা দেখার অপেক্ষায় আছি।

কুশনার জানান, যুক্তরাষ্ট্র এই ঘটনায় এখনও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে এবং সবকিছু বিবেচনা করছে। তবে কিভাবে তিনি যুবরাজের সঙ্গে যোগাযোগ করেছেন তা জানাননি।

২ অক্টোবর খাশোগি নিখোঁজ হওয়ার পর থেকে এতে ভূমিকার কথা বারবার অস্বীকার করে আসলেও শনিবার সৌদি আরব স্বীকার করে কনস্যুলেটের ভেতরেই তিনি নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম