রাশিয়া, চীন আড়ি পেতে শুনছে ট্রাম্পের ফোনালাপ

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০১৮, ১৫:২৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৫:৩০

গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শ উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মোবাইল ফোনে কথা বলা অব্যাহত রেখেছেন এবং তার এই ফোনালাপ আড়ি পেতে শুনছে চীন ও রাশিয়া। বুধবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে  প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

ডোনাল্ড ট্রাম্প

বর্তমান ও সাবেক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রাম্পের আইফোন থেকে যেসব ফোন করা হচ্ছে সেগুলো শুনছে চীন। আর প্রেসিডেন্টের উপদেষ্টারা আগেই তাকে সতর্ক করে জানিয়েছেন, রাশিয়ার গোয়েন্দারা নিয়মিতই শুনছে তার ফোনালাপ।

সিএনএন জানায়, দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প মোবাইল ফোনে কথা বলে আসছেন। অতীতেও নিরাপত্তা বিশেষজ্ঞরা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এপ্রিলে জন কেলি চিফ অব স্টাফের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের ফোন ব্যবস্থার মাধ্যমে ফোনালাপ শুরু করেন। কিন্তু এপ্রিলের পরই তিনি আবার মোবাইলে কথা বলতে থাকেন।

নিউ ইয়র্ক টাইমসকে কর্মকর্তারা নিজেদের উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন অনিরাপদ মাধ্যমে ট্রাম্প ফোনালাপ বন্ধ না করায়। ওই কর্মকর্তারা জানান, ট্রাম্পের ফোনালাপ থেকে পাওয়া তথ্য চীন বাণিজ্যযুদ্ধে কাজে লাগাতে চায়। ট্রাম্প যাদের সঙ্গে ফোনালাপ করছেন তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে বেইজিং।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম