মার্কিন ভোটারদের 'বিভেদ সৃষ্টিকারী' ইরান সংশ্লিষ্ট পেজ মুছলো ফেসবুক

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৮, ১২:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৩:৩৯

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রাজনৈতিক বিভেদ উসকে দিতে পরিচালিত ইরান সংশ্লিষ্ট বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ মুছে ফেলেছে ফেসবুক। এসব অ্যাকাউন্ট মার্কিন ও ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচালনা করা হচ্ছে এবং নিয়মিতই রাজনৈতিক বিভেদ সৃষ্টিকারী ও বর্ণ সংশ্লিষ্ট, ডোনাল্ড ট্রাম্পবিরোধী ও অভিবাসন বিষয়ক পোস্ট করা হতো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

মার্কিন ভোটারদের 'বিভেদ সৃষ্টিকারী' ইরান সংশ্লিষ্ট পেজ মুছলো ফেসবুক

ফেসবুকের সাইবার সিকিউরিটি নীতির প্রধান নাথানিয়েল গ্লেইসার জানান, ৮২টি পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট মিলে প্রায় ১০ লাখ ফেসবুক ব্যবহারকারী সংশ্লিষ্ট আছেন। এদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মধ্যে বিভেদ তৈরির জন্য এসব পরিচালনা করা হচ্ছিল।

গ্লেইসার বলেন, আমাদের তদন্ত এখনও প্রাথমিক অবস্থায় আছে। আমরা এসবের সঙ্গে ইরান সরকারের কোনও সংশ্লিষ্টতা পাইছি। এই মুহূর্তে আমরা বলতে পারছি না, এসবের পেছনে কারা জড়িত। এ সম্পর্কিত সাতটি ইভেন্টও শনাক্ত করা হয়েছে।

তবে গ্লেইসার এই ইভেন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানাননি। এমনকি সেগুলো কোথায় বা বাস্তবেই আয়োজন করা হয়েছে কিনা সে সম্পর্কে নিশ্চিত করেননি। তিনি জানান, এখনও তদন্ত চলছে। যখনই বিস্তারিত জানা যাবে সেগুলো প্রকাশ করা হবে।

ফেসবুক কর্মকর্তা বলেন, আমাদের বিশ্লেষক ও প্রাপ্ত তথ্যে দেখা যায় এসবের মূল লক্ষ্য ছিল পেজের মাধ্যমে বার্তা ছড়ানো, ইভেন্ট মূল লক্ষ্য নয়। যুক্তরাষ্ট্রের ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে যাতে বিদেশিরা হস্তক্ষেপ করতে না পারে সেজন্য ফেসবুক কঠোর পরিশ্রম করছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম