মার্কিন মধ্যবর্তী নির্বাচন

জর্জিয়ায় বিদ্বেষ বনাম আশা, যেন ‘দুই আমেরিকার লড়াই’

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ১১:১১আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১১:১২

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার জর্জিয়াতে ভোট অনুষ্ঠিত হবে। এখানে গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসী আইন ও আগ্নেয়াস্ত্র বহনের সমর্থক ও রক্ষণশীল ব্রায়ান কেম্প ও প্রগতিশীল আফ্রিকান আমেরিকান নারী স্টেসি আব্রামস। সামাজিকভাবে রক্ষণশীল জর্জিয়া রিপাবলিকানদের শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও এবার স্টেসি কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ডেমোক্র্যাটরা যদি এখানে জয়ী হয়ে যায় তাহলে ট্রাম্পিজিমের জন্য হবে তা বড় ধরনের পরাজয়। বিশ্লেষকরা বলছেন, মঙ্গলবারের ভোটে ‘যুক্তরাষ্ট্রের চরিত্র নির্ধারিত’ হতে পারে।

জর্জিয়ায় বিদ্বেষ বনাম আশা, যেন ‘দুই আমেরিকার লড়াই’

ইউনিভার্সিটি অব মিনেসোটার সেন্টার ফর স্টাডি অব পলিটিক্স অ্যান্ড গভর্ন্যান্স এর পরিচালক ল্যারি জ্যাকবস বলেন, যদি স্টেসি আব্রামস জয়ী হন তাহলে বর্ণ বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতার দাবির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেবে। রিপাবলিকানদের সামনে প্রশ্ন হয়ে দেখা দেবে, ট্রাম্প কি বোঝায় পরিণত হয়েছেন?

প্রচারণার শেষ মুহূর্তে এই ভোটযুদ্ধ দুই আমেরিকার লড়াইয়ে পরিণত হয়েছে। কৃষ্ণাঙ্গ নারী বনাম শ্বেতাঙ্গ পুরুষ। একপক্ষে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ধনকূবের মিডিয়া তারকা অপরাহ উইনফ্রে ও আব্রামস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম আফ্রিকান আমেরিকান নারী গভর্নর হওয়ার লড়াইয়ে রয়েছেন স্টেসি। অন্যপক্ষে রবিবার সমাবেশ করা ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কেম্প। টানা ৮৩তম শ্বেতাঙ্গ হিসেবে গভর্নর হওয়ার লড়াইয়ে আছেন কেম্প।

বৃহস্পতিবার সাভানাহতে পেন্সের সঙ্গে কেম্পের এক সমাবেশে উপস্থিতদের বেশিরভাগই ছিলেন শ্বেতাঙ্গ। ২৪ ঘণ্টা পর আটলান্টায় ওবামাকে নিয়ে আব্রামের সমাবেশে যোগ দেওয়া মানুষদের বেশিরভাগ ছিলেন কৃষ্ণাঙ্গ ও তরুণ। সাভানাহতে যখন এক ব্যক্তি ভায়োলিন হাতে জাতীয় সংগীত বাজানো শুরু করেন তখন সমাবেশ স্থলে নীরবতা। শুধু শেষ মুহূর্তে একজন গাওয়া শুরু করলে অন্যরা তাতে যোগ দেয়। আটলান্টায় স্কুলের পোশাক পরে এক আফ্রিকান আমেরিকান ছেলে জাতীয় সংগীত গায়। উপস্থিতরা উচ্ছ্বসিত ছিল।

জর্জিয়ার ভোটযুদ্ধ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য অঙ্গরাজ্যটির ইতিহাসও ভূমিকা পালন করছে। কনফেডারেসির সময় জর্জিয়ার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। যাতে রয়েছে দাসত্ব, পৃথকীকরণ ও শতাধিক গণপিটুনির ঘটনা। এখানেই জন্ম হয়েছে মার্টিন লুথার কিংয়ের। যিনি মার্কিন নাগরিক আন্দোলনে পথিকৃত। ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের যেমন ইতিহাস রচনা করেছিলেন বারাক ওবামা, স্টেসির সামনেও রয়েছে নতুন ইতিহাস রচনার। যদিও অন্যান্য সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতিতে তা হবে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। দ্য গার্ডিয়ান।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক