আইএসকে সহযোগিতার কথা স্বীকার পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নারীর

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১৬:০৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৬:১০

পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন নারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সহযোগিতার কথা স্বীকার করেছেন। এই কাজে তিনি বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে ভার্চুয়াল বিটকয়েন জালিয়াতি করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

আইএসকে সহযোগিতার কথা স্বীকার পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নারীর

প্রসিকিউটর জানান, লং আইল্যান্ডে বসবাসরত জুবিয়া শাহনাজ সোমবার কেন্দ্রীয় আদালতে স্বীকার করেছেন বিদেশি জঙ্গি সংগঠনকে সহযোগিতার কথা।

২৭ বছরের শাহনাজের বিরুদ্ধে আইএসের কাছে বিটকয়েন পাচার ও ইলেক্ট্রনিক মাধ্যমে অর্থ পাঠানোর অভিযোগ আনা হয়েছিল। চাকরি ছাড়ার পর তিনি পাকিস্তানে পালাতে চেয়েছিলেন। তাকে কেনেডি বিমানবন্দরে আটক করা হয়।

শাহনাজের আইনজীবী দাবি করেছেন, তিনি সিরীয় শরণার্থীদের সহযোগিতার চেষ্টা করছিলেন।

জঙ্গিদের সহযোগিতার কারণে শাহনাজের ২০ বছর কারাদণ্ড হতে পারে।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান