সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে মার্কিন দূতের পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত মার্কিন সেনাদের প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় পদত্যাগ করেছেন দেশটির আইএসবিরোধী বৈশ্বিক জোটের বিশেষ দূত।  

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে মার্কিন দূতের পদত্যাগ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পরপরই পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ম্যাটিসও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

আগামী ফেব্রুয়ারি থেকে আইএসবিরোধী জোটে মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করবেন না ব্রেট। ট্রাম্পের ঘোষণার আগে তিনি জোর দিয়ে বলেছিলেন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন সেনা মোতায়েন রাখা জরুরি।

ওবামা প্রশাসনের সময়ে ২০১৫ সালে এই দায়িত্ব পেয়েছিলেন অভিজ্ঞ এই কূটনীতিক। ডিসেম্বরের শুরুতে তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমরা সেখানে থাকতে চাই এবং ওই এলাকায় যাতে স্থিতিশীলতা বজায় থাকে তা নিশ্চিত করতে চাই।

পদত্যাগপত্রে ব্রেট বলেছেন, সিরিয়ায় আইএস জঙ্গিদের সন্ত্রস্ত করা সম্ভব হয়েছে কিন্তু পরাজিত করা যায়নি। তিনি মনে করেন সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে আইএসের উত্থানের শর্ত সৃষ্টি করবে।

নিউ ইয়র্ক টাইমসকে ব্রেট বলেছেন, সেনা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা আচমকা এসেছে এবং তা নীতির পুরোপুরি উল্টো। এতে আমাদের জোটের মিত্রদের দ্বিধায় ফেলেছে।

ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন সিনিয়র রিপাবলিকান ও বিদেশি মিত্রদেশের প্রধানরা। তারা সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের পক্ষে।

কুর্দি নেতৃত্বাধীন জোট সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) সতর্ক করে জানিয়েছে, এতে আইএসের পুনরুত্থান হতে পারে।

মার্কিন সেনারা সিরিয়া উত্তর-পূর্বাঞ্চল থেকে আইএসকে হটিয়ে দিতে সহযোগিতা করেছে। কিন্তু বিচ্ছিন্নভাবে আইএস এখনও সক্রিয় রয়েছে।

সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, সিরিয়ায় এখনও ১৪ হাজার আইএস যোদ্ধা অবস্থান করছে। প্রতিবেশী ইরাকে এই সংখ্যা আরও বেশি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম