কঙ্গোতে সহিংসতার আশঙ্কায় গেবনে মার্কিন সেনা মোতায়েন

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯

ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে রাজনৈতিক সহিসংতার আশঙ্কায় প্রতিবেশী দেশ গেবনে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এই সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

কঙ্গোতে সহিংসতার আশঙ্কায় গেবনে মার্কিন সেনা মোতায়েন

শুক্রবার মার্কিন কংগ্রেসকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন নাগরিক ও কূটনৈতিক স্থাপনার সুরক্ষার জন্য গেবনে প্রথম দফায় ৮০ জন সেনাকে বুধবার পাঠানো হয়েছে।

৩০ ডিসেম্বর কঙ্গোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ১৮ বছর ধরে ক্ষমতায় থাকা জোসেফ কাবিলার উত্তরসূরী নির্বাচন করা হবে।

রবিবার নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করার কথা থাকলেও তা দুইদিন পিচিয়ে দেওয়া হয়েছে। বিরোধী ও পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ার আশঙ্কা রয়েছে। কঙ্গো সরকার বলছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, প্রয়োজন হলে গ্যাবন বা কঙ্গোতে আরও মার্কিন সেনা মোতায়েন করা হবে। মোতায়েনকৃত মার্কিন সেনারা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবে।

এর আগে ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনের ফল ঘোষণার পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় এবারও তেমন সহিংসতার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম