মুসলিম সাংবাদিকের ভুল পরিচয় প্রকাশে ক্ষমা চাইলো ভোগ সাময়িকী

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৫৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:৫৯

লিবিয়ান-আমেরিকান মুসলিম নারী সাংবাদিক নুর টাগৌরির ছবি ভুল পরিচয়ে প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী ভোগ। বৃহস্পতিবার ওই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আনলে ক্ষমা চেয়ে টুইট করেছে সাময়িকীটি। এই ঘটনায় সাময়িকীটির বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে সমালোচনা শুরু হয়েছে।

মুসলিম সাংবাদিকের ভুল পরিচয় প্রকাশে ক্ষমা চাইলো ভোগ সাময়িকী

সাংবাদিক ও বক্তা নুর ইনস্টাগ্রাম ও টুইটারে বৃহস্পতিবার ভোগ সাময়িকীর ভুলটির বিষয়ে তার অনুভূতির কথা তুলে ধরেন। তিনি গুরুত্ব দেন কিভাবে মুসলিম নারীদের ভুলভাবে নিয়মিত উপস্থাপন করা হচ্ছে। সাময়িকীটির একটি পাতায় নুর টাগৌরির ছবি ছেপে সেখানে তার পরিচয় হিসেবে পাকিস্তানি অভিনেত্রী নুর বুখারি লেখা হয়।

নুর টাগৌরি তার লেখায় শুরুতে ভোগ সাময়িকীতে স্থান পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু ছবির ক্যাপশন পড়ে হতাশ হয়ে পড়েন বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আমাকে মিডিয়া প্রকাশনায় একাধিকবার ভুলভাবে ও ভুল পরিচয়ে তুলে ধরা হয়েছে। এর ফলে আমার জীবন ঝুঁকির মুখে পড়েছে। আমি কখনোই আমার ছোটবেলা থেকে প্রিয় প্রকাশনার কাছ থেকে এমন ভুল আশা করিনি।

টাগৌরি আরও লিখেছেন, আপনি আমেরিকায় বসবাসকারী মুসলিম হয়ে থাকেন তাহলে ভুলভাবে উপস্থাপন ও ভুল পরিচয়ের শিকার হওয়া নিত্য ঘটনা।

এই পোস্টের পর ক্ষমা চেয়েছে সাময়িকীটি। তারা উল্লেখ করেছে, এখন থেকে আরও বেশি সতর্ক ও চিন্তা-ভাবনা করে কাজ করবে। মিডিয়ায় অশ্বেতাঙ্গদের ক্ষেত্রে ভুলভাবে পরিচয় তুলে ধরার বিষয়টিও স্বীকার করেছে।

ভোগ সাময়িকীর এই ক্ষমা চাওয়ার পর অনলাইনে কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সাময়িকীটির সাবেক এক কর্মী জানান, প্রতিষ্ঠানটিতে বৈচিত্র্যতা না থাকার কারণে এমন ভুল হয়েছে। 

এর আগে ওরলান্ডোর পাল্স নাইট ক্লাবের হামলাকারী বন্দুকধারীর স্ত্রী নুর সালমান হিসেবে নুর টাগৌরিকে সংবাদমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ওই ঘটনায় তাকে অনেক ধরনের হয়রানির মুখে পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ওই সময় কয়েকটি সংবাদমাধ্যমে তার ছবি যুক্ত করে ‘পাল্স নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিনের স্ত্রী গ্রেফতার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম