শ্বশুর-শাশুড়িকে নির্যাতন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গৃহবধূ গ্রেফতার

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৩

বৃদ্ধ শ্বশুর ও শাশুড়িকে নির্যাতনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উম্মে ফেরদৌসি নামের ৩৮ বছরের এক বাংলাদেশি গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৩৫ এখবর জানিয়েছে।

শ্বশুর-শাশুড়িকে নির্যাতন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গৃহবধূ গ্রেফতার

খবরে বলা হয়েছে, ওই গৃহবধূ তার শ্বশুর-শাশুড়িকে খাবার দিতেন না। তার কাছে খাবার ও পানি ভিক্ষা চাইতে তাদেরকে বাধ্য করতেন। এমনকি ছুরি দিয়ে তাদের আঘাতও করেছেন।

পুলিশ জানায়, শ্বশুর ও শাশুড়িকে অভুক্ত রাখতেন ফেরদৌসি। একাধিকবার তিনি তাদের খাবার ও পানি দেননি। এর ফলে তারা অপুষ্টিহীনতায় ভুগছেন। তাদের চিকিৎসা প্রয়োজন।

ফেরদৌসির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার শাশুড়িকে খাবার ও পানি ভিক্ষা চাইতে বাধ্য করতেন। পরে তাকে ওসব দিতেন না। বলতেন, ‘বাংলাদেশে থাকলে তো এভাবেই থাকতে হতো’।

শাশুড়ি পুলিশকে জানিয়েছেন, খাবার ধরতে গেলে ফেরদৌসি তার ছুরি দিয়ে ডান হাত কেটেছেন। পুলিশ নিশ্চিত করেছে, সত্যিই তার ডান বাহুতে কাটার চিহ্ন রয়েছে। ফেরদৌসির স্বামীও দেখেছেন, জোর করে মায়ের হাতে খামছি দিতে দেখেছেন। এতে তার ডান হাতে আঁচড় পড়েছে।

ফেরদৌসির বিরুদ্ধে বৃদ্ধ ব্যক্তিকে নিপীড়ন এবং ৬৫ বছরোর্ধ্ব ব্যক্তিকে ছুরি দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে। তাকে ব্রেভার্ড কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম