যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগ মুহূর্তে বৈমানিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০
image

আমেরিকান এয়ারলাইন্সের একজন বৈমানিককে উড্ডয়নের আগ মুহূর্তে গ্রেফতার করা হয়েছে। অনুমোদিত মাত্রার চেয়ে বেশি পরিমাণ মদ্যপান করে থাকতে পারেন তিনি, এই সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। এতে বাতিল হয়ে যায় সংশ্লিষ্ট ফ্লাইটটি।  মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিকট অতীতে এমন অভিযোগে বেশ কয়েকজন বৈমানিকের বিভিন্ন মেয়াদের সাজা হতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগ মুহূর্তে বৈমানিক গ্রেফতার
বৈমানিকদের জন্য মদ খাওয়ার মাত্রা নির্ধারিত। যেখানে গাড়ির চালকরা তাদের শরীরের প্রতি ১০০ মিলিলিটার রক্তের বিপরীতে ৮০ মিলিগ্রাম পর্যন্ত মদ পান করতে পারেন সেখানে বৈমানিকদের জন্য মদ্যপানের মাত্রা প্রতি ১০০ মিলিলিটারে ২০ মিলিগ্রাম।
ওই বৈমানিকের ম্যানচেস্টার থেকে ফিলাডেলফিয়ায় যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিট আগেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশের ভাষ্য, ৬২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তবে পরে তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বৈমানিকের নাম প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ফ্লাইট এএ৭৩৫-এর  উড্ডয়নের কথা ছিল স্থানীয় সময় সকাল ১১টার দিকে। কিন্তু তা বাতিল করে দেওয়া হয় বৈমানিকের গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে। সংশ্লিষ্ট যাত্রীদের তুলে দেওয়া হয় অন্য বিমানে। এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স তাদের বৈমানিকের গ্রেফতার হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছে। অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে তারা।
সিএনএন জানিয়েছে, অনুমোদিত মাত্রার চেয়ে বেশি মদ্যপানের জেরে অভিযুক্ত বৈমানিকদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হওয়ার উদাহরণ রয়েছে নিকট অতীতে। গত নভেম্বরে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে একজন বৈমানিককে গ্রেফতার করা হয়। কারণ তার রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে ১০ গুণ বেশি মাত্রায় অ্যালকোহল পাওয়া গিয়েছিল। যুক্তরাজ্যের আদালত তাকে ১০ মাসের কারাদণ্ড দেয়।
গত জুন মাসে ব্রিটিশ এয়ারওয়েজের বৈমানিক জুলিয়ান মোনাঘানকে আট মাসর কারাদণ্ড দেওয়া হয়। কারণ তার রক্তে অনুমোদিত মাত্রার চেয়ে চার গুণ বেশি অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

/এএমএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম