রাশিয়ার সঙ্গে কোনও আঁতাত করেননি ট্রাম্প: মুলারের তদন্ত প্রতিবেদন

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৯, ০৯:৫০আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৬:২৫
image

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের রাশিয়ার সঙ্গে কোনও আঁতাতের প্রমাণ পায়নি এ সংক্রান্ত বিশেষ তদন্তকারী রবার্ট মুলার। মার্কিন নির্বাচনে রুশ সংযোগ নিয়ে দেওয়া তদন্ত প্রতিবেদনে এমনটাই উল্লেখ করেছেন তিনি। তবে রবার্ট মুলারের তদন্তে ট্রাম্প বাধা দিয়েছিলেন কি না, প্রতিবেদনে সে বিষয়টি পরিষ্কার করা হয়নি। এ ধরনের কোনও ঘটনায় তাকে দায়ী করা হয়নি কিংবা কোথাও তার দায়মুক্তির কথাও বলা হয়নি। গত ২৪ মার্চ মার্কিন কংগ্রেসে জমা দেওয়া মুলারের তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি। রাশিয়ার সঙ্গে কোনও আঁতাত করেননি ট্রাম্প: মুলারের তদন্ত প্রতিবেদন তদন্ত প্রতিবেদনটির যে সারসংক্ষেপ কংগ্রেসের কাছে উপস্থাপন করা হয়েছে তা তৈরি করেছেন ট্রাম্পের আইনমন্ত্রী উইলিয়াম বার। মার্কিন গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের’ (এফবিআই) জেমস কোমিকে অপসারণের পর বিশেষ তদন্তকারী রবার্ট মুলারকে ২০১৭ সালের মে মাসে দায়িত্ব দেওয়া হয় মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত পরিচালনার জন্য। আগে তিনি তদন্তটির তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন। মুলার এফবিআইয়ের সাবেক প্রধান। মার্কিন আইন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের পদেও কাজ করেছেন তিনি। গত শুক্রবার (২২ মার্চ) মুলার তার তদন্ত প্রতিবেদন আইনমন্ত্রী উইলিয়াম বারের কাছে হস্তান্তর করেছেন। তিনি প্রতিবেদনের বিষয়ে কংগ্রেসকে দ্রুত অবহিত করার পূর্ব ঘোষণা অনুযায়ী গত রবিবার এর সারসংক্ষেপ জানিয়ে কংগ্রেসের কাছে চিঠি লিখেছেন।
পরে আরও বিস্তারিত জানানো হবে উল্লেখ করে রবিবার কংগ্রেসের কাছ জমা দেওয়া সারসংক্ষেপে আইনমন্ত্রী উইলিয়াম বার বলেছেন, ‘বিশেষ তদন্তকারী যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক বা ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে জড়িত কোনও ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র বা রাশিয়াকে সহযোগিতা করার বিষয়ে কোনও প্রমাণ পায়নি।’ চিঠির দ্বিতীয় অংশে বার তদন্ত কাজ বাধাগ্রস্ত করার বিষয়ে তথ্য তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, মুলার এ বিষয়ে ‘শেষ পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। প্রেসিডেন্ট তদন্তকাজ বাধাগ্রস্ত করেছেন এটা প্রতিষ্ঠার জন্য’ যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ ছিল না।
চিঠির শেষ পর্যায়ে উইলিয়াম বার কংগ্রেসকে জানিয়েছেন, প্রতিবেদনের কোন কোন অংশ প্রকাশ করা যাবে, সে বিষয়ে আইনি সিদ্ধান্ত যত দ্রুত সম্পন্ন হবে, তত দ্রুত মুলারের প্রতিবেদনের বাকি তথ্য প্রকাশ করা হবে। প্রতিবেদনে থাকা সব তথ্য দ্রুত বাছাইয়ের জন্য তিনি বিশেষ তদন্তকারী রবার্ট মুলারের সহায়তা চেয়ে অনুরোধ জানিয়েছেন।
ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার কোনও সম্পর্ক থাকার বিষয়ে কোনও তথ্য না থাকা এবং তদন্তকাজ ব্যাহত করার জন্য তাকে দায়ী করে কিছু উল্লেখ না করায় ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, ‘কোনও আঁতাত হয়নি, কোনও বাধাও দেওয়া হয়নি।’ এতদিন ধরে রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদনটিকে ‘উইচহান্ট’ আখ্যা দিয়ে আসা ট্রাম্প রবিবার বলেছেন, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয় যে, দেশকে এর মধ্য দিয়ে যেতে হয়েছে।’ ট্রাম্পের দৃষ্টিতে মুলারের তদন্ত কর্মকাণ্ড ‘অবৈধ তৎপরতা, যা ব্যর্থ হয়েছে।’
২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। অভিযোগ রয়েছে, এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে মস্কো প্রোপাগান্ডা ছড়িয়েছিল, যাতে সামাজিক যোগাযোগমাধ্যম পালন করেছিল বড় ভূমিকা। সাবেক এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এ বিষয়ক তদন্তে বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছিল মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।
এবার তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা না হলেও নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, মুলারের তদন্তে ট্রাম্পের আধা ডজন সহযোগী অভিযুক্ত হয়েছেন। এদের কারও কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর মধ্যে অসত্য সাক্ষ্য দেওয়াটাই প্রধান। বাকিদের বিরুদ্ধে থাকা তদন্ত কার্যক্রম অন্যান্য তদন্তকারীদের হাতে ন্যস্ত করা হয়েছে। ট্রাম্পের সহযোগী ছাড়াও রুশ প্রতিষ্ঠান, গোয়েন্দা কর্মকর্তা ও অন্যান্য নাগরিকরা মুলারের তদন্তে অভিযুক্ত হয়েছেন।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম