যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০১৯, ০৮:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২০:১৩

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টজেন নিয়েলসন পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি বিতর্কিত অভিবাসননীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন তিনি। পদত্যাগপত্রে পদত্যাগের কোনও কারণ তিনি উল্লেখ করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

ট্রাম্প টুইটারে জানিয়েছেন, সাময়িকভাবে ক্রিস্টজেনের স্থলাভিষিক্ত হচ্ছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনান।

ক্রিস্টজেন নিয়েলসন পদত্যাগপত্রে কোনও কারণ উল্লেখ করেননি। যদিও তিনি বলেছেন, সরে যাওয়ার এটাই উপযুক্ত সময়। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন নিরাপদ। হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করা তার জন্য অনন্য সম্মানের ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সফরের কয়েকদিনের মাথায় নিয়েলসন পদত্যাগ করছেন। সম্প্রতি ট্রাম্প সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু একই সঙ্গে মাদক ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে মেক্সিকোকে এক বছয় সময়ও দিয়েছেন।

২০১৭ সালের জানুয়ারি মাসে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলির স্থলাভিষিক্ত হন নিয়েলসন। কেলি যখন হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নেন তখন তিনি তার সহকারীর দায়িত্ব পালন করেন। কিন্তু ওই বছরের শেষে তিনি পুরনো দায়িত্বে ফিরে আসেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে নিয়েলসনের সম্পর্কের অবনতি ঘটছিল। কিন্তু প্রকাশ্যে তিনি প্রশাসনের প্রতি অনুগতই থেকেছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম