এবার দায়িত্ব ছাড়ছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৯, ১০:১৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১০:১৬

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টজেন নিয়েলসনের পদত্যাগের একদিনের মাথায় ইউএস সিক্রেট সার্ভিসের প্রধান র‍্যানডলফ অ্যালেসও দায়িত্ব ছাড়ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেছেন বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

এবার দায়িত্ব ছাড়ছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান

সিবিএস নিউজ জানিয়েছে, ক্রিস্টজেন ও র‍্যানডলফ ছাড়াও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

২০১৭ সালের পর থেকে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা দায়িত্ব ছেড়েছেন। তাদের কাউকে বহিষ্কার করেছেন ট্রাম্প আবার কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে র‍্যানডলফের দায়িত্ব ছেড়ে যাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। তবে তাকে ট্রাম্প বরখাস্ত করেছেন কিনা তা জানায়নি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের জেমস মুরে আগামী মে মাসে সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

র‍্যানডলফ ছিলেন নিয়েলসনের অধীনস্ত। রবিবার নিয়েলসন পদত্যাগ করেছেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম