শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা

‘১৩ কোটি ৮০ লাখ’: নিহতের ভুল সংখ্যা উল্লেখ করে ট্রাম্পের টুইট

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৮:০৮আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৮:১২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড শ্রীলঙ্কায় সিরিজ হামলায় দেড় শতাধিক নিহতের ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন। তবে তিনি প্রথম নিহতের যে সংখ্যা টুইট বার্তায় উল্লেখ করেছেন তা ছিল অনেক বেশি। শোক প্রকাশ করতে টুইটার বার্তায় তিনি লিখেছেন, বোমা হামলায় ‘অন্তত ১৩ কোটি ৮০ লাখ মানুষ নিহত হয়েছেন’। পরে অবশ্য টুইটটি মুছে নিহতের সংখ্যা ১৩৮ জন লিখে নতুন  টুইট প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প

রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশেপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আটটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যেই ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ডোনাল্ড ট্রাম্প প্রথম টুইটে লিখেছেন, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩ কোটি ৮০ লাখ (১৩৮ মিলিয়ন) মানুষ নিহত ও মারাত্মকভাবে ৬০০ জনের বেশি আহতের ঘটনায় দেশটির জনগণের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের আন্তরিক শোক জানাচ্ছি। আমরা সহযোগিতার জন্য প্রস্তুত আছি।

‘১৩ কোটি ৮০ লাখ’: নিহতের ভুল সংখ্যা উল্লেখ করে ট্রাম্পের টুইট

এই টুইট বার্তায় তখন পর্যন্ত পাওয়া নিহতের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি উল্লেখ করেছিলেন ট্রাম্প। ফলে কিছুক্ষণের মধ্যেই তা ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়। পরে নিহতের সংখ্যা ১৩৮ লিখে নতুন টুইট করেন তিনি।

‘১৩ কোটি ৮০ লাখ’: নিহতের ভুল সংখ্যা উল্লেখ করে ট্রাম্পের টুইট

কলম্বোর কোচিচিকাদের সেন্ট অ্যান্থনি চার্চে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় হামলাটি ঘটে কুতুয়াপিটায়ে-এর সেন্ট সিবাস্তিয়ান চার্চে দ্বিতীয় হামলা হয়। আর তৃতীয় বিস্ফোরণটি ঘটে নেগোম্বো শহরের বাত্তিকালোয়া চার্চে। এছাড়া কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আটটা ৪৫ মিনিটের দিকে ইস্টার সানডে’র অনুষ্ঠান চলার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঠিক কী কারণে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুধুমাত্র নেগোম্বোতে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে বাত্তিকালোয়া চার্চে নিহতের সংখ্যা ২৭ হতে পারে। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনের কাছে অবস্থিত সিনামন গ্রান্ড হোটেলের এক কর্মচারি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন হোটেলের এক রেস্তরায় বিস্ফোরণ ঘটানো হলে অন্তত একজন নিহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন তারা বিস্ফোরণের বিষয়ে তথ্য খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শিগিগরই জরুরি বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। সিরিজ বিস্ফোরণে দেড় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় অপরাধীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজয়বর্ধন জানিয়েছেন, ইতোমধ্যেই অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। হামলায় জড়িত সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছেন তিনি। সূত্র: এএফপি।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম