যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাট দলের প্রার্থিতা প্রত্যাশী বার্নি স্যান্ডার্স হৃদরোগের চিকিৎসার জন্য প্রচারণা কর্মসূচি বাতিল করেছেন। মঙ্গলবার নেভাদায় বুকে ব্যথা শুরু হওয়ার তাকে হাসপাতালে নেওয়া হয়। টুইটারে সুস্থবোধ করার জানালেও তার এক সহকারী জানিয়েছেন, আগামী কয়েকদিন তিনি বিশ্রামে থাকবেন।
ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটরের বয়স ৭৮ বছর। এবারের নির্বাচনি প্রচারণার জন্য তিনি ২৫ মিলিয়ন ডলারের তহবিল সংগৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার লড়াইয়ের হিলারি ক্লিনটনের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্যান্ডার্স।
প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী স্যান্ডার্স জানিয়েছেন, তিনি দ্রুত সুস্থ হচ্ছেন এবং যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রের জন্য স্বাস্থ্যসেবার পক্ষে প্রচারণা অব্যাহত রেখেছেন।
স্যান্ডার্সের উপদেষ্টা জেফ ওয়েভার এক বিবৃতিতে বলেছেন, চিকিৎসা পর্যালোচনা ও পরীক্ষার পর তার আর্টারিতে ব্লকেজ পাওয়া গেছে এবং দুটি সেন্টস সফলভাবে প্রবেশ করানো হয়েছে। স্যান্ডার্স কথা বলছেন এবং আগামী কয়েকদিন বিশ্রামে থাকবেন।
এটা স্পষ্ট নয় ঠিক কতদিন স্যান্ডার্স বিশ্রামে থাকবেন। ১৫ অক্টোবর ডেমোক্র্যাটিক বিতর্কে তার অসুস্থতা প্রভাব ফেলবে কিনা তাও জানা যায়নি।
জনমত জরিপে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন স্যান্ডার্স। তালিকায় শীর্ষে থাকা অপর দুই প্রার্থী হলেন সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বিডেন।








