যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে বন্দুক হামলায় আহত ১১

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৯, ২০:১০আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:১১

যুক্তরাষ্ট্রের পর্যটনকেন্দ্র নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে এক বন্দুক হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে। দেশটির পুলিশের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কেউ নিহত হয়নি। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে বন্দুক হামলায় আহত ১১
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ২০ মিনিটে ক্যানাল স্ট্রিটে এই বন্দুক হামলা ঘটে।
টুইটারে পুলিশ বলেছে, ঘটনাস্থলের কাছ থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে পুলিশ আরও জানায়, বন্দুক হামলায় আটক ব্যক্তির জড়িত থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
খবরে আরও বলা হয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থল ঘিরে রয়েছে পুলিশের অনেক গাড়ি। ফরেনসিকের দলের সদস্যরা পরীক্ষা চালাচ্ছেন।
পুলিশ সুপার শ্যন ফার্গুসনকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুক হামলার সময় ক্যানাল স্ট্রিটের ৭০০ ব্লক দূরে পুলিশ কর্মকর্তারা অবস্থান করছিলেন।
থ্যাংকসগিভিং উপলক্ষে ছুটি কাটাতে অনেক মানুষ ফ্রেঞ্চ কোয়ার্টারে জড়ো হয়েছেন। সাউদার্ন ইউনিভার্সিটি ও গ্র্যাম্বিং স্টেট ইউনিভার্সিটির মধ্যকার ঐতিহ্যবাহী ফুটবল খেলা দেখতে কয়েক হাজার সমর্থক ও অ্যালামনাই এলাকাটিতে অবস্থান করছেন।
এর আগে ২০১৬ সালের একই সময়ে ব্যুর্বন স্ট্রিটে বন্দুক হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত ও অপর ৯ জন আহত হয়েছিলেন। ২০১৪ সালের জুন মাসে একই স্ট্রিটে বন্দুক হামলায় নিহত হয়েছিলেন এক ব্যক্তি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম