সোলাইমানি হত্যা

মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরাক’ ছাড়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০২০, ১৬:০৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৭:১৪

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর শুক্রবার বাগদাদ দূতাবাস ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানের কুদস ফোর্সের নেতাকে হত্যার পর পাল্টা আঘাতের আশঙ্কায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের দূতাবাস আমেরিকার নাগরিকদের ২০২০ সালের ভ্রমণ নির্দেশিকা মেনে চলা এবং অবিলম্বে ইরাক ত্যাগের আহ্বান জানাচ্ছে। মার্কিন নাগরিকদের সম্ভব হলে বিমানে ভ্রমণ করা উচিত। এটি সম্ভব না হলে সড়ক পথে অন্য দেশে চলে যান। মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরাক’ ছাড়ার নির্দেশ

কুদস ফোর্সের প্রধান ও ইরাকের মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিকে বিমান হামলায় হত্যার কয়েক ঘণ্টা পর এই নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বাগদাদের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পস কুদস ফোর্সের প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সোলেইমানি ছিলেন ইরানে জনপ্রিয় একজন সামরিক ব্যক্তিত্ব। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে তিনি ছিলেন বিপজ্জনক শত্রু।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম