বাড়ানো হলো হোয়াইট হাউসের নিরাপত্তা

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ০৮:০৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৮:০৯

ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বুধবার কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বাড়ানো হলো হোয়াইট হাউসের নিরাপত্তা
আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে হোয়াইট হাউসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিক্রেটে সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন, যে কোনও হুমকি মোকাবিলায় প্রতিনিয়ত পর্যালোচনা করা হয়।
খবরে বলা হয়েছে, অ্যাসল্ট রাইফেল হাতে হোয়াইট হাউসের কাছে চেক পয়েন্টে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের উপস্থিত দেখা গেছে।
বুধবার ভোররাতে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এই হামলার কথা বলেছে। যুক্তরাষ্ট্রও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় টিভি’র খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে আইআরজিসি।
হামলার পর হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে হোয়াইট হাউসের নারী মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, ইরাকে মার্কিন স্থাপনায় হামলার বিষয়ে আমরা অবগত আছি। প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে তিনি বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করছেন ও পরামর্শ দিচ্ছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম