ভারতের সঙ্গে চীনের সীমান্তের কথা জানতেন না ট্রাম্প!

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১৭:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:২৮

চীনের সঙ্গে ভারতের সীমান্ত নেই বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবাক করেছিলেন। এতে স্তম্ভিত হয়ে পড়েছিলেন মোদি। এমনটাই দাবি করা হয়েছে পুলিৎজার জয়ী সাংবাদিকের এক নতুন বইয়ে। 

ভারতের সঙ্গে চীনের সীমান্তের কথা জানতেন না ট্রাম্প!

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ফিলিপ রাকার ও ক্যারল লিওনিংয়ের ‘অ্যা ভেরি স্ট্যাবল জিনিয়াস’ বইয়ে উল্লেখ করা হয়েছে, মোদির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, এমন নয় যে আপনাদের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। একথা শুনে অবাক হয়ে যান মোদি।

বইয়ে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের মন্তব্য শুনে মোদির প্রতিক্রিয়া অবাক থেকে উদ্বেগে পরিণত হয়। ট্রাম্পের এক উপদেষ্টা বলেছেন, হয়তো এ মন্তব্য শুনেই মোদি বৈঠক শেষ করে চলে যান। ভারতের প্রধানমন্ত্রী হয়তো ভাবছিলেন ট্রাম্প দায়িত্ববান নন, এজন্য এমন মানুষকে আমি অংশীদার ভাবতে পারি না।

ওই উপদেষ্টা বইয়ের লেখকদের বলেছেন, ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকটির পর ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে ‘এক পা পিছিয়ে যায়’।

মোদি ও ট্রাম্প একাধিকবার বৈঠকে বসেছেন। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি স্পষ্টভাবে, কোনও বৈঠকে এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আগামী ফেব্রুয়ারি মাসে ট্রাম্প ভারত সফর করতে পারেন। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর এটিই হতে পারে তার প্রথম ভারত সফর।

এর আগেও উপমহাদেশ নিয়ে ট্রাম্পের ভৌগোলিক জানাশোনা প্রশ্নের মুখে পড়েছিল। টাইম সাময়িকীর প্রতিবেদক গত বছর লিখেছিলেন, ট্রাম্পকে এক ব্রিফিংয়ে সংশোধন করে দেওয়া হয়েছিল। কারণ, মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, নেপাল ও ভুটান ভারতের ভেতরে বলে জানেন তিনি।

এছাড়া নেপালকে ট্রাম্প ভুল উচ্চারণ করে ‘নিপল’ এবং হাসির ছলে ভুটানকে ‘বাটন’ বলেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম