যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে শিশুসহ নিহত ৪

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ২০:৪৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২০:৪৯

যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যে একটি বাড়িতে তিন শিশু ও এক নারীকে গুলি করে হত্যা করেছে এক কিশোর। এক বাড়িতে এই চারজনকে হত্যার পর হাসপাতালে পঞ্চম আরেক ব্যক্তিকে হত্যার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার পুলিশ এই তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে শিশুসহ নিহত ৪

খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে গ্রান্টসভাইল শহরের ওই বাড়িতে কী ঘটেছে তা অনুসন্ধান করছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, নিহতরা সবাই একে অপরের আত্মীয়।

গুলিবর্ষণকারীর কিশোর হওয়ার তার পরিচয় প্রকাশ করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।

২০০৭ সালের পর উতাহ অঙ্গরাজ্যে এটিই সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। গত ২০ বছরের মধ্যে গ্রান্টসভাইল শহরে এটিই প্রথম হত্যাকাণ্ডের ঘটনা।

পুলিম কর্পোরাল রোন্ডা ফিল্ডস বলেন, আমাদের কাছে এখনও কোনও মোটিভ নেই। নিহত ও জীবিতের মধ্যে আমরা আত্মীয়তা সম্পর্কের বিষয়ে তথ্য অনুসন্ধান করছি।

পুলিশ জানিয়েছে, হত্যাকারী কিশোরের বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হচ্ছে। কিশোরই একমাত্র সন্দেহভাজন।

সোমবার পর্যন্ত নিহতদের পরিচয় জানা সম্ভব হবে না বলে জানিয়েছেন রোন্ডা ফিল্ডস।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম