ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান দখলবিরোধী মার্কিন ইহুদি গোষ্ঠীর

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ০১:৫০আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০১:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি দখলবিরোধী মার্কিন ইহুদি গোষ্ঠী জে স্ট্রিট। মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেছে, এটি অবশ্যই স্পষ্ট ট্রাম্প প্রশাসন আজ যে পরিকল্পনা প্রকাশ করেছে তাতে ফিলিস্তিন-ইসরায়েল নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করার কোনও সম্ভাবনা নেই। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।

ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান দখলবিরোধী মার্কিন ইহুদি গোষ্ঠীর

মঙ্গলবার হোয়াইট হাউসে বহুল আলোচিত ও বিতর্কিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিরা চুক্তিটি উন্মোচনের আগে থেকেই প্রত্যাখ্যান করে আসছে। ট্রাম্পের পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এবং রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম প্রস্তাব করা হয়েছে। কিন্তু অবিভক্ত জেরুজালেমকে ইসরায়েলের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাবে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের স্বীকৃতি হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জে স্ট্রিট নিজেদের ইসরায়েল ও শান্তির পক্ষে বলে পরিচয় দেয়। তারা দাবি করেছে, ইসরায়েল ডানপন্থী রাজনীতিকদের এজেন্ডা এই পরিকল্পনার মাধ্যমে বৈধতা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, দখলকৃত পশ্চিম তীরের একাংশে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে প্রেসিডেন্ট ও তার সহযোগীরা ইসরায়েলের নেতাদের শক্তিশালী করেছেন। যারা আন্তর্জাতিক আইন, ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘণ করে এই একীভূতকরণ চালিয়েছে। এর মধ্য দিয়ে ইহুদি মানুষের গণতান্ত্রিক মাতৃভূমি হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

বামপন্থী ইহুদি গোষ্ঠীও ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সংহতি জানিয়ে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। জুইশ ভয়েস ফর পিস নামের সংগঠনের শীর্ষ আইনজীবী রাব্বি আলিসা ওয়াইস এটিকে একটি বর্ণবাদী পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন, বৈশ্বিক চেতনা ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির কারণে ফিলিস্তিনিদের ভূমি ট্রাম্প কাউকে দিতে বা নেতানিয়াহু চুরি করতে পারেন না। দীর্ঘমেয়াদি শান্তির জন্য প্রয়োজন হলো ন্যায় বিচার, স্বাধীনতা ও সবার জন্য সমতা।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী