হিজাব ও পাগড়ি পরার অনুমতি দেবে মার্কিন বিমান বাহিনী

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৮

মুসলমান ও শিখ ধর্মালম্বীরা নিজেদের ধর্মীয় আচার দাড়ি রেখে এবং হিজাব ও পাগড়ি পরে মার্কিন বিমান বাহিনীতে চাকরি করতে পারবেন। তবে এজন্য ফেব্রুয়ারি মাসে তাদের অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

হিজাব ও পাগড়ি পরার অনুমতি দেবে মার্কিন বিমান বাহিনী

নতুন পোশাক বিধিমালা অনুসারে, মুসলমান ও শিখরা যুক্তরাষ্ট্রে তাদের ধর্মীয় আচারের অনুমোদন পাবেন ৩০ দিনের মধ্যে। আর যারা যুক্তরাষ্ট্রের বাইরে মোতায়েন আছেন তাদের ৬০ দিনের মধ্যে অনুমোদন দেওয়া হবে।

এই নতুন বিধিমালার পূর্বে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কর্মরত মুসলমান ও শিখদের দাড়ি রাখতে এবং হিজাব ও পাগড়ি পরার অনুমতি নিতে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। এছাড়া এক এক করে বিবেচনা করে এই অনুমোদন দেওয়া হত। নতুন বিধিমালায় এই প্রক্রিয়া দ্রুততর ও সাধারণীকৃত করা হয়েছে।

এখন পর্যন্ত খুব কম মুসলমান ও শিখদের মার্কিন বিমান বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে যারা তাদের ধর্মীয় পোশাক পরে দায়িত্ব পালন করতে চেয়েছেন।

২০১৮ সালে প্রথম মুসলিম নারী হিসেবে মায়সা অউজাকে হিজাব পরে চাকরি করার অনুমতি দেওয়া হয়। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের সহযোগিতায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তাকে এই অনুমতি দেওয়া হয়।

নতুন এই বিধিমালাকে স্বাগত জানিয়েছে মুসলিম ও শিখ সম্প্রদায়।

কাউন্সিল অর আমেরিকান-ইসলামিক রিলেশন্স-এর জাতীয় কমিউনিকেশন পরিচালক ইব্রাহিম হুপার বলেন, ধর্মীয় পোশাকের অনুমোদন ও বাহিনীদের সব ধর্মের মানুষের অন্তর্ভুক্তির ক্ষেত্রে একধাপ এগিয়ে যাওয়া এই বিধিমালা। 

মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ও কয়েক দশকের মধ্যে প্রথম শিখ ধর্মালম্বী হিসেবে পাগড়ি পরার অনুমতি পাওয়া কামাল সিং কালসি ‘বিমান বাহিনীর ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সাবেক শিখ আমেরিকান সেনাদের জোটের সভাপতি কালসি বলেন, মার্কিন বিমান বাহিনীসহ ও সেনাবাহিনীর সব শাখায় আরও বিস্তৃত নীতির পক্ষে প্রচারণা চালিয়ে যাব। যাতে করে যেসব জনগণকে এসব বাহিনী সুরক্ষা দেয় সেই শক্তি ও বৈচিত্র্যময়তা প্রকাশ পায়।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী