ট্রাম্পের সমাবেশে উপস্থিত হওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০২০, ২০:১৮আপডেট : ০৮ মার্চ ২০২০, ২০:২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রাজনৈতিক সমাবেশে উপস্থিত হওয়া এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ওই সমাবেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও উপস্থিত ছিলেন। শনিবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্পের সমাবেশে উপস্থিত হওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত

খবরে বলা হয়েছে, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স দেশটির রক্ষণশীল রাজনীতিকদের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশ। এতে হাজারো মানুষ উপস্থিত হন। ২৬-২৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এই সমাবেশে ট্রাম্প ও পেন্স ছাড়াও দেশটির মন্ত্রিসভার একাধিক সদস্য ও হোয়াইট হাউসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বরাত দিয়ে সমাবেশের আয়োজক আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন টুইটারে জানিয়েছে, নিউ জার্সির একটি হাসপাতাল এক ব্যক্তিকে পরীক্ষা করেছে এবং সিডিসি নিশ্চিত করেছে আক্রান্তের কথা।

ওই ব্যক্তিকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং নিউ জার্সিতে চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে প্রেসিডেন্ট বা ভাইস-প্রেসিডেন্টের কোনও সাক্ষাৎ বা সংস্পর্শ হয়নি। এমনকি ওই ব্যক্তি অনুষ্ঠানের মূল কক্ষে ছিলেন না।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। আর এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৯। শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ড. স্টিফেন হ্যান। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম