করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ০২:১১আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০২:১৩

ইতালি ও স্পেনের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো যুক্তরাষ্ট্র। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৪১৫। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৯।

করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাব অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট এক লাখ ৭৭ হাজার ৪৫২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

করোনায় মৃতের সংখ্যা চীনকে যুক্তরাষ্ট্রের ছাড়িয়ে যাওয়ার ঘটনা এমন সময় হলো যখন মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এই বছরের শেষ দিকে আবারও করোনাভাইরাসের সংক্রমণের যথেষ্ট আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের ড. অ্যান্থনি ফাউসি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও ছড়িয়ে পড়ার সামর্থ্যের কারণে দ্বিতীয়বার তা ফির আসতে পারে। তবে যদি আবারও সংক্রমণ হয় তাহলে যুক্তরাষ্ট্র অনেক বেশি প্রস্তুত থাকবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি বলেছেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাব অনুযায়ী ৩১ মার্চ মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৪৯৪ জনে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আট লাখ ৩৮ হাজার ৬১ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৭৬ হাজার ১৭১ জন।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম