ওয়াশিংটনে গান্ধীমূর্তিতে ‘হামলা’, ঢাকা হলো কাপড়ে

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২০, ২১:৪৮আপডেট : ০৪ জুন ২০২০, ২১:৫০

পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডকে গলায় পা দিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। করোনার স্বাস্থ্যবিধি ও সতর্কতা এবং কারফিউ অগ্রাহ্য করে একের পর এক শহরে ছড়িয়েছে বিক্ষোভ। এই বিক্ষোভের মধ্যেই একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর মূর্তিতে হামলা চালিয়েছে। তারা মূর্তিতে গ্রাফিতি অংকন ও কালি লেপে দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

ওয়াশিংটনে গান্ধীমূর্তিতে ‘হামলা’, ঢাকা হলো কাপড়ে

খবরে বলা হয়েছে, একদল দুষ্কৃতিকারী মূর্তিতে কালি লেপে দিয়েছে। গ্রাফিতি করার স্প্রে দিয়ে রঙ দিয়ে তা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় প্রশাসন কাপড় দিয়ে গান্ধীমূর্তি ঢেকে দিয়েছে। পুলিশের ধারণা, ২ ও ৩ জুন রাতে এ ঘটনা ঘটতে পারে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় আইনশৃঙ্খলা-বাহিনীর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ভারতীয় দূতাবাসের কাছে দুঃখপ্রকাশ করেছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব মূর্তিটি পরিষ্কার করার ব্যবস্থা করছেন তারা।

মেট্রোপলিটন পুলিশ, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এবং ন্যাশনাল পার্ক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চলমান বিক্ষোভে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা একটি ঐতিহাসিক গির্জায় অগ্নিসংযোগ, কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনায় ভাঙচুর চালিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিস্তম্ভ ও লিংকন মেমোরিয়াল।

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে তার গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডেরেক চাওভিন নামের ওই শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ফ্লয়েড নিরস্ত্র ছিলেন। নিশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। এই হত্যার ঘটনায় বিক্ষোভ চলছে দেশটিতে।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম