ক্যালিফোর্নিয়ায় গৃহহীনদের বিষ প্রয়োগে গ্রেফতার ১

বিদেশ ডেস্ক
১২ জুন ২০২০, ১৮:০২আপডেট : ১২ জুন ২০২০, ১৮:০৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আট গৃহহীনকে বিষ প্রয়োগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উইলিয়াম রবার্ট ক্যাবল (৩৮) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে খাবারে পিপার স্প্রের চেয়ে দ্বিগুণ শক্তিশালী উপাদান যুক্ত করে গৃহহীনদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ভিডিও ধারণের অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ায় গৃহহীনদের বিষ প্রয়োগে গ্রেফতার ১

খবরে বলা হয়েছে, বিষ প্রয়োগের শিকার অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা অভিযুক্ত ব্যক্তি আরও মানুষকে বিষ প্রয়োগ করে থাকতে পারে। দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ক্যাবলের ১৯ বছর কারাদণ্ডের সাজা হতে পারে।

অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিৎজার বলেন, দুর্বল বলে এই মানুষেরা এমন ঘটনার শিকার হলো। বিনোদনের জন্যই তাদের নিপীড়ন ও বিষ প্রয়োগ করা হয়েছে। তাদের যন্ত্রণা রেকর্ড করা হয়েছে যাতে করে হামলাকারী তা বারবার দেখতে পারে।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয়ের মতে, নিপীড়েনর শিকার অনেককে বলা হয়েছে তারা একটি ঝাল খাবার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাদেরকে বিয়ার দিয়ে উৎসাহিত করা হয়। যদিও অনেকেই জানতেন না যে খাবারে অন্য উপাদান মেশানো হয়েছে। খাওয়ার পর তাদের নিশ্বাস নিতে কষ্ট, বমির মতো লক্ষণ দেখা দেয়।

গত মাসে গ্রেফতার হওয়া ক্যাবল ৫ লাখ ডলারে জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে বিষ প্রয়োগসহ আট ধরনের অভিযোগ আনা হয়েছে।

গত বছর এক স্প্যানিশ ইউটিউবারকে ১৫ মানের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। ওরিও বিস্কুটের ভেতরে টুথপেস্ট ঢুকিয়ে গৃহহীন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম