সাবেক উপদেষ্টার সাজা কমিয়ে দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ০৯:০০আপডেট : ১১ জুলাই ২০২০, ০৯:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক উপদেষ্টা রজার স্টোনের সাজা কমিয়ে দিয়েছেন। ওয়াশিংটন ডিসির একটি আদালতে সাজা শুরুর দিন পিছিয়ে দেওয়ার আহ্বান খারিজ হওয়ার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সাবেক উপদেষ্টার সাজা কমিয়ে দিলেন ট্রাম্প

২০১৬ সালে নির্বাচনি প্রচারণায় রাশিয়ার সঙ্গে যোগাযোগের অভিযোগে জাস্টিস ডিপার্টমেন্টের তদন্তে ট্রাম্প প্রশাসনের যে ছয়জন কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন রজার স্টোন তাদের একজন। কংগ্রেসে মিথ্যা সাক্ষ্য, বাধা প্রদান ও সাক্ষী জালিয়াতির অভিযোগে ৪০ মাসের কাস্টডিয়াল দণ্ড ভোগ দেওয়া হয়েছিল তাকে।

মঙ্গলবার জর্জিয়ার জেসাপের কেন্দ্রীয় কারাগারে হাজির হবেন ৬৭ বছরের রজার স্টোন।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, রজার স্টোন বাম ও মিডিয়ায় তাদের মিত্রদের দ্বারা ট্রাম্প প্রশাসনকে খাটো করতে কয়েক বছর ধরে ধাপ্পাবাজির শিকার।

এতে বলা হয়েছে, স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাতের বিষয় প্রমাণ করতে না পারার হতাশা থেকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

কয়েক মাস ধরেই রজার স্টোনের দণ্ড লঘু করার ইঙ্গিত দিয়ে আসছিলেন ট্রাম্প। ফক্স নিউজের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে এক সাক্ষাৎকারেও সেই ইঙ্গিত দিয়েছিলেন। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম