এক দিনে সিভিল রাইটস আন্দোলনের দুই নক্ষত্রকে হারালো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২০, ১৮:১৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৮:১৭

যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস আন্দোলনের দুই নক্ষত্রকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে ৮০ বছরে মৃত্যু হয়েছে জন রবার্ট লুইসের এবং ৯৫ বছর বয়সে স্বাভাবিক মৃত্যু হয়েছে সিটি (করডি টিন্ডেল ) ভিভিয়ানের। বর্ণবাদী সমতার জন্য এখনও সংগ্রামরত মার্কিন জনগণের জন্য এই দুজনের প্রয়াণ বড় ধরনের ক্ষতি। দেশটির সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

এক দিনে সিভিল রাইটস আন্দোলনের দুই নক্ষত্রকে হারালো যুক্তরাষ্ট্র

উভয় নেতাই অসহিংস আন্দোলনের মাধ্যমে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করেছেন। ১৯৬০-এর দশকে তারা মার্টিন লুথার কিং জুনিয়রে ঐতিহাসিক বর্ণবাদী ন্যায়বিচারের সংগ্রামের সামনের সারিতে ছিলেন। ওই সময় বিক্ষোভের সময় তাদের রক্তাক্ত দেহ পুরো দেশকে বড় ধরনের ধাক্কা দিয়েছিল এবং আন্দোলনে সমর্থন এনেছিল যাতে সমতার আন্দোলনের মুখে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। তাদের দীর্ঘ কারাজীবন, সংগ্রাম ও ন্যায়বিচারের অবিচল থাকার কারণে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন করেন।

জন লুইস শুধু জনপ্রিয় সিভিল রাইটস আন্দোলনের নেতাই ছিলেন না, তিনি জর্জিয়ায় কংগ্রেসম্যানও ছিলেন।

সিটি ভিভিয়ান লুথার কিং জুনিয়রের সঙ্গে আন্দোলনের পাশাপাশি সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সেও বর্ণবাদী সমতার জন্য লড়াই করেছেন।

তিনি বর্ণবাদীতার বিরোধিতা করে স্কুল থেকে বরখাস্ত হওয়া শিক্ষার্থীদের জন্য একটি কলেজে ভর্তির সহায়ক কর্মসূচি শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয় তার এই কর্মসূচির ধারণা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কলেজে ভর্তির হার বৃদ্ধির উদ্যোগ নেয়।

১৯৭০-এর দশকে ভিভিয়ান একটি বর্ণবাদবিরোধী সংগঠন করেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম