৩ চীনা নাগরিককে গ্রেফতার করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২০, ০৮:৫৫ আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৩:০৭

চার চীনা নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে তিন জনকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। চতুর্থ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৩ চীনা নাগরিককে গ্রেফতার করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই চার চীনা নাগরিক তারা যে চীনের সশস্ত্র বাহিনীর সদস্য সেই বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। তিন জনকে গ্রেফতার করা হলেও চতুর্থ জন চীনের সান ফ্রান্সিসকো কনস্যুলেটে অবস্থান করছেন বলে এফবিআই’র ধারণা।

খবরে বলা হয়েছে, এফবিআই যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে বসবাসরত আরও বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে। চীনের সেনাবাহিনীর সঙ্গে যাদের অঘোষিত সংযোগ রয়েছে।

মার্কিন প্রসিকিউটররা বলছেন, চীনের পরিকল্পনা হলো সেনাবাহিনীর বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রে পাঠানো। জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাটর্নি জন সি ডিমার্স এক বিবৃতিতে বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যরা গবেষণা ভিসার জন্য আবেদন করছেন সামরিক বাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক লুকিয়ে। এটি আমাদের মুক্ত সমাজের সুযোগ নিতে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ঝুঁকির মুখে ফেলতে চীনের কমিউনিস্ট পার্টির আরেকটি পরিকল্পনা।

এক চীনা বিজ্ঞানী সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দেওয়ার পর এই গ্রেফতারের ঘটনা ঘটলো। এছাড়া গ্রেফতারের একদিন আগে যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা মিশন বন্ধের নির্দেশ দেয়। বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসে রাজি চীন ও যুক্তরাষ্ট্র
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
যুক্তরাষ্ট্রে গেলো চীনের দুই জায়ান্ট পান্ডা
সর্বশেষ খবর
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
হামজা-রাকিবকে অনুসরণ করে সিঙ্গাপুর বধের ছক ডুলির
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
১০৪ জনের গুম-খুনের অভিযোগ, জিয়াউলের মামলার বিচার শেষের পথে
মহরাষ্ট্রে অচেতন অন্তঃসত্ত্বাকে ২৭৫ কিমি দূরে নিয়ে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪
মহরাষ্ট্রে অচেতন অন্তঃসত্ত্বাকে ২৭৫ কিমি দূরে নিয়ে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৪
স্বাস্থ্যকেন্দ্র ও সালমানের স্টুডিওতে হামলা, বিচার দাবি এইচআরএসএসের
স্বাস্থ্যকেন্দ্র ও সালমানের স্টুডিওতে হামলা, বিচার দাবি এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ