যুক্তরাষ্ট্রে অনশনরত আটক বাংলাদেশিকে জোর করে খাওয়ানোর অনুমতি

ব্রজেশ উপাধ্যায়, ওয়াশিংটন
২৪ জুলাই ২০২০, ১০:৪৯আপডেট : ২৪ জুলাই ২০২০, ১০:৫১

যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি কারাগারে প্রায় একমাস ধরে অনশনে থাকা এক বাংলাদেশি অভিবাসীকে জোর করে খাওয়ানোর অনুমতি দিয়েছে টেক্সাসের একটি আদালত। মাহবুব আহমেদ-বেগম নামের ওই বাংলাদেশি গত মাসে অনশন শুরু করার পর শরীরের ২০ শতাংশ ওজন হারিয়েছেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে অনশনরত আটক বাংলাদেশিকে জোর করে খাওয়ানোর অনুমতি

ইউএস ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড্রিউ হানান ১৪ জুলাই হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের সাময়িক আদেশে তাকে জোর খাওয়ানোর অনুমতি দিয়েছিলেন। এবার সেই অনুমতি দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, এমন পদক্ষেপ ছাড়া অনশনে থাকা ব্যক্তি মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন। লিভার ও কিডনি চিরতরে বিকল, হৃদযন্ত্র অকেজো বা মৃত্যু হতে পারে।

কষ্টদায়ক জোর করে খাওয়ানোর প্রক্রিয়ায় নাকে টিউব লাগিয়ে তরল খাবার পাম্প করা হয়।

আদালত বলেছে, অনশনে থাকা ব্যক্তি এমনিতে দুর্বল ও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কার কথা মাথায় রেখে জোর করে খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আহমেদ-বেগমের করোনা পরীক্ষা দুই বার করা হয়েছে। একবার পজিটিভ ও দ্বিতীয়বার নেগেটিভ এসেছে। ফলে তিনি করোনায় আক্রান্ত কিনা তা স্পষ্ট নয়। তিনি কারাগারের চিকিৎসকদের বলেছেন, দেশে ফেরার চেয়ে তার মৃত্যুই ভালো। কারণ তিনি জানেন দেশে ফিরলে তারা তাকে হত্যা করবে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা তার মামলার অবস্থা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেননি।   তাকে দেশে ফিরিয়ে দেওয়ার কোনও তারিখ নির্ধারিত করা হয়েছে কিনা তাও জানা যায়নি।

কারাগারের চিকিৎসকরা স্থানীয় সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, আহমেদ-বেগম হতাশায় ভুগছেন কিন্তু তার এই হতাশা বর্তমান পরিস্থিতির সঙ্গে সুনির্দিষ্টভাবে জড়িত। দেশে ফেরার আতঙ্কেই এই হতাশা।

বিচারক শেষ মন্তব্য জানতে চাইলে এক দোভাষীর মাধ্যমে আহমেদ-বেগম বলেন, আমি শুধু একটি সুযোগ চাই, শুধু একটি সুযোগ... এই দেশে থাকার এবং বাঁচার জন্য।

এই বছরের শুরুতে নেপালের এক অভিবাসী এবং গত বছর দুই ভারতীয় অভিবাসী টেক্সাসের এল পাসো অভিবাসন কাস্টডিতে অনশন শুরু করলে তাদেরও জোর করে খাওয়ানো হয়। তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও অভিবাসন আদালতে তাদের শরণার্থীর আবেদন শুনানির অপেক্ষায় ছিল। এই তিনটি ঘটনায় অভিবাসনের পক্ষে থাকা লোকেরা আইসিই কাস্টডিতে সেবার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিলেন। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম