রিপাবলিকানদের প্রচেষ্টা ঠেকিয়ে দিলেন ফাউচি

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ১৭:২৩আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৭:২৬

করোনাভাইরাস নিয়ে সাক্ষ্য প্রদানকে বর্ণবাদবিরোধী অসমতার বিক্ষোভের বিরুদ্ধে পরিণত করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট এক রিপাবলিকান নেতা। তবে তার এই প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছেন কংগ্রেসের যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রিপাবলিকানদের প্রচেষ্টা ঠেকিয়ে দিলেন ফাউচি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের করোনাভাইরাস নিয়ে সাব কমিটির শুনানিতে ওহাইয়োর রিপাবলিকান প্রতিনিধি জিম জর্ডান ফাউচির কাছে জানতে চান, মহামারি নিয়ন্ত্রণ করতে বিক্ষোভের আকার সীমিত বা বন্ধ করা উচিত কিনা। জর্ডান প্রশ্ন করেন, আমাদের কি বিক্ষোভ সীমিত করা উচিত?

জবাবে এমন সুপারিশ করার পদাধিকার নেই বলে জানান ফাউচি। তখন জর্ডান বলেন, আপনি সব ধরনের সুপারিশ করছেন। আপনি ডেটিং, বেসবল ও কল্পনা করতে পারেন এমন সব কিছু নিয়ে পরামর্শ দিচ্ছেন।

জর্ডানের এমন মন্তব্যের পর ফাউচি বলেন, আমি কারও বিপক্ষে কারও পক্ষ নিচ্ছি না। আমি কোনও কিছু সীমিত করার পক্ষে মত দিতে যাচ্ছি না। আমি আপনাদের বলছি কোন বিষয়টি বিপজ্জনক এবং যাতে করে নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের ভিড় এড়িয়ে চলা উচিত, তা যেখানেই হোক না কেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অন্তত ১৮টি অঙ্গরাজ্যে বৃদ্ধির প্রেক্ষাপটে ফাউচির সাক্ষ্যগ্রহণ শেষ হলো। দেশটিতে জুলাই মাসে ১৮ লাখ নতুন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজারের বেশি মানুষের। 

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম