টিকটক’র আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ০৮:৪০আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০৮:৪১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক অ্যাপ পরিচালনাকারী চীনা কোম্পানি বাইটড্যান্সের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তবে নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হচ্ছে না। নির্বাহী আদেশে স্বাক্ষরের ৪৫ দিন পর (২০ সেপ্টেম্বর) এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

টিকটক’র আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা ট্রাম্পের

বৃহস্পতিবার রাতে ট্রাম্বের স্বাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষা করতে টিকটকের মালিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপ নেওয়া উচিত।

নির্দেশের ফলে বাইটড্যান্স কোম্পানি ২০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কোনও আর্থিক লেনদেন করতে পারবে না।

চীনা সরকারের নিয়ন্ত্রণ বা তথ্য বিনিময় অস্বীকার করে আসছে টিকটক।

বৃহস্পতিবারে ট্রাম্পের স্বাক্ষরিত আরেকটি নির্বাহী আদেশে চীনা অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করা হয়েছে। এই অ্যাপটির মালিক চীনভিত্তিক টেক জায়ান্ট টেনসেন্ট।

বাণিজ্যযুদ্ধ, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ, হংকংয়ে চীনের নিরাপত্তা আইন জারিসহ নানা বিষয় নিয়ে বেশ কিছু দিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ চলছে। তাছাড়া বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ার জন্য চীনকে দোষারোপ করে আসছেন ট্রাম্প। পাল্টাপাল্টি বিরোধের জের ধরে গত মাসে চীনা অ্যাপ টিকটক বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

এরপরই সামনে আসে টেক জায়ান্ট মাইক্রোসফট চীনা কোম্পানি বাইটডেন্স-এর সঙ্গে যুক্তরাষ্ট্রে টিকটক-এর মালিকানা কিনতে আলোচনার কথা। এই বিষয়টি সামনে আসার পর ট্রাম্প বলেছেন, টিকটক বিক্রির অর্থের অংশ চায় যুক্তরাষ্ট্র।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম