বিনামূল্যে ভ্যাকসিন পাবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১৪:২১ আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৪:২৩

কোভিড-১৯ এর ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে সব আমেরিকান নাগরিকের জন্য বিনামূল্যে বিতরণ নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য বিভাগের এক সিনিয়র কর্মকর্তা একথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বিনামূল্যে ভ্যাকসিন পাবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা

স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তা পল ম্যানগো সাংবাদিকদের বলেন, ‘আমরা একেবারেই কঠোর তদারকি কমাতে পারব না। আমরা বিষয়টি মূল্যায়ন করবো এবং আশা করি ভ্যাকসিন অনুমোদিত হবে।’ তিনি আরও বলেন, করোনার ঝুঁকি থেকে নিরাপত্তার ব্যাপারে এর চেয়ে কোনও সহজ ব্যবস্থা থাকবে না।

ম্যানগো বলেন, বেশিরভাগ বীমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের এই ব্যয় বহনে সম্মত হয়েছে। জানুয়ারি ২০২১ নাগাদ আমরা কয়েক’শ মিলিয়ন ডোজ সরবরাহে সক্ষম হব।

যুক্তরাষ্ট্র ৬টি ভ্যাকসিন প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ক্লিনিক্যাল টেস্টে অনুমোদিত হলে কয়েক কোটি ডোজ যুক্তরাষ্ট্রকে সরবরাহের জন্য আগাম চুক্তি সম্পন্ন করেছে।

নাগরিকদের ভ্যাকসিন ডোজের ব্যয় সরকার বহন করবে। ডাক্তার অথবা ক্লিনিকগুলোর ব্যয় সরকার পরিশোধ করবে, তবে এই ব্যয় বেশীরভাগই নাগরিকদের সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠান থেকে আসবে।

মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্স বলেছেন, ট্রাম্প প্রশাসনে অর্থায়নকৃত ছয়টির মধ্যে যে কোনও একটি ভ্যাকসিন এই বছরের শেষের দিকে কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হবে।

মঙ্গলবার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই করোনার প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। ভ্যাকসিনটি নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, আমি আশা করি রাশিয়া নিশ্চিতভাবে ভ্যাকসিনটি কার্যকর ও নিরাপদ বলে নিশ্চিত হয়েছে। কিন্তু আমি বিষয়টি নিয়ে গুরুতর সন্দিহান। 

/এএ/
সম্পর্কিত
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
রিয়াদ বিমানবন্দরে হামলা ‘ভয়াবহ ও অগ্রহণযোগ্য’, হুথিদের নিয়ে ট্রাম্পের ক্ষোভ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
প্রবৃদ্ধির খাতায় যাঁরা নেই
কারা ও মাদক অধিদফতরের দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গুরুতর অভিযোগ প্রমাণিত কারা ও মাদক অধিদফতরের দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?