হারিকেন লরা: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আকস্মিক বন্যা

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ১৮:১৭আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:১৮

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে হারিকেন লরা আঘাত হেনেছে। ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, হারিকেনের প্রভাবে সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঘণ্টায় ২৪০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে উপকূল থেকে এগোতে থাকা চার মাত্রার হারিকেন লরার কারণে ভয়াবহ জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

হারিকেন লরা: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আকস্মিক বন্যা

আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, এই হারিকেনের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লুইজিয়ানার দক্ষিণপশ্চিম উপকূল থেকে ৪০ মাইল ভেতর পর্যন্ত এলাকা তলিয়ে যেতে পারে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, বাতাসের এই বেগ অব্যাহত থাকলে হারিকেনটি যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেনগুলোর মধ্যে একটি হয়ে উঠতে পারে।
হারিকেনের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে লুইজিয়ানার দক্ষিণপশ্চিম উপকূল থেকে ৪০ মাইল ভেতর পর্যন্ত এলাকা তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এনএইচসি জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার একটু আগে লুইজিয়ানার ছোট শহর ক্যামেরনের ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসে।
খবরে বলা হয়েছে, এরই মধ্যে লুইজিয়ানা ও টেক্সাসের কয়েকটি অংশ থেকে পাঁচ লাখ বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার লুইজিয়ানার এক লাখ ৯০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। টেক্সাসে বিদ্যুৎবিহীন বাড়ির সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে যায়।
এর আগে, লরা এবং অন্য একটি ঝড় মার্কোর আঘাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত ২৪ জন মারা গেছে। মার্কো এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আঘাত হেনেছে। যদিও মার্কো এরই মধ্যে দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সামর্থ্যবান পরিবারগুলোকে হোটেল এবং মোটেলে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম