কমলার চেয়ে অনেক বেশি যোগ্য ইভাঙ্কা, দাবি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০২০, ২২:০৮আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২২:০৯

ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন যাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছেন, সেই কমলা হ্যারিসকে ‘অযোগ্য’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যোগ্যতার নিরিখে কমলার চেয়ে নিজের মেয়ে ইভাঙ্কা অনেক বেশি এগিয়ে বলেও দাবি করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কমলার চেয়ে অনেক বেশি যোগ্য ইভাঙ্কা, দাবি ট্রাম্পের

শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে দেওয়া ভাষণে ট্রাম্প জো বাইডেনের বদলে কমলা হ্যারিসকেই লাগাতার আক্রমণ করেছেন।তিনি বলেন, আমিও চাই কোনও নারী প্রেসিডেন্ট নির্বাচিত হোন। কিন্তু উনি (কমলা) যেভাবে প্রেসিডেন্সিয়াল পদ পাওয়ার জন্য এগোচ্ছিলেন, সেভাবে কোনও নারীকে দেখতে চাই না আমি। উনি একেবারেই যোগ্য নন।

ট্রাম্প এই মন্তব্য করার পরেই তার সমর্থকরা ইভাঙ্কার নামে স্লোগান দিতে শুরু করেন। তখন ট্রাম্প বলেন, দেখুন সবাই বলছেন, আমরা ইভাঙ্কাকে চাই। আমি আপনাদের দোষ দিচ্ছি না।

কমলাকে আক্রমণ করে ট্রাম্প বলেন,  উনার কী যোগ্যতা? সৌন্দর্য? হ্যাঁ উনি সুন্দরী বটে। কিন্তু তারা এমন এক জন নারীকে বেছে নিয়েছে, যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রচার তো ভালোভাবেই শুরু করেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই তার জনপ্রিয়তা ১৫ থেকে ১২, সেখান থেকে ৯, ৮, ৫, ৩ এবং‌ ২— ক্রমাগত নামতেই থাকে। তাতেই উনি জানিয়ে দেন, আমি সরে যাচ্ছি। এটিই আমার সিদ্ধান্ত। আসলে ভোট পাবেন না জেনেই সরে গিয়েছিলেন। উনি যদি আপনাদের প্রেসিডেন্ট হতেন, ভয়ংকর রকমের খারাপ প্রেসিডেন্ট হতেন।

ট্রাম্প আরও বলেন, জো বাইডেন ও কমলা হ্যারিসকে তুরুপের তাস করে বহিঃশত্রুরা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম