যুক্তরাষ্ট্রে কার্যকর হচ্ছে সেই নারীর মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২১, ২২:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১২:১৬
imageaudio

মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রের একমাত্র নারীর দণ্ড কার্যকরের ওপর থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে দেশটির আপিল আদালত। লিসা মন্টোগোমারি নামের ওই নারী ২০০৪ সালে মিসৌরিতে অপর এক গর্ভবর্তী নারীকে গলা টিপে হত্যা করে তার শিশুকে অপহরণ করে নিয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লিসা মন্টেগোমারির দণ্ড কার্যকরের তারিখ গত মাসে নির্ধারিত হয়। তবে তার আইনজীবী কোভিড-১৯ আক্রান্ত হয়ে পড়লে দণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। মার্কিন বিচার বিভাগ পুনরায় আগামী ১২ জানুয়ারি দণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করলেও তার আইনজীবীরা যুক্তি দেখান যে স্থগিতাদেশ থাকা অবস্থায় তারিখ নির্ধারণ করা যায় না।

একটি আদালত আইনজীবীদের পক্ষে সায় দিলে ব্যুরো অব প্রিজনসের পরিচালক লিসা মন্টেগোমারির মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বন্ধ করে দেয়। তবে শুক্রবার বিচারকদের একটি প্যানেল রায় দিয়েছে যে পরিচালক আইন অনুযায়ী কাজ করেছেন। ফলে দণ্ড কার্যকরে আর কোনও বাধা থাকছে না। তবে লিসার আইনজীবীরা জানিয়েছেন বিচারকদের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন তারা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সর্বশেষ যে নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয় সে হলো বনি হেডি। ১৯৫৩ সালে গ্যাস চেম্বারে প্রবেশ করিয়ে তার দণ্ড কার্যকর হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় শুরু করার আদেশ দেওয়ার আগে দেশটিতে ১৭ বছর এই দণ্ড কার্যকর বন্ধ ছিলো।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক