প্রথমবারের মতো শ্রমিক ইউনিয়ন গড়লেন গুগলের কর্মীরা

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২১, ১৮:১৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১১:৫৪
image

টেক জায়ান্ট গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট এর দুইশ’রও বেশি কর্মী শ্রমিক ইউনিয়ন গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন। মার্কিন কোনও বিশালাকার প্রযুক্তি প্রতিষ্ঠানে এই ধরনের পদক্ষেপ বিরল। কর্মীরা বলছেন বৈষম্যমূলক কাজের পরিবেশ এবং অনলাইনে ঘৃণাবাদী বক্তব্যের মতো ইস্যুতে আরও জোরালোভাবে কথা বলার সুযোগ দেবে এই ইউনিয়ন। আর গুগল বলছে, সব কর্মীর সঙ্গে সরাসরি যুক্ত থাকা অব্যাহত রাখবে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতে কর্মবিরতিসহ নানা পদক্ষেপ নিয়েছে কর্মীরা। কয়েক সপ্তাহ আগে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নৈতিকতা বিষয়ক এক কৃষ্ণাঙ্গ গবেষককে ছাঁটাই করে। তা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর কিছু দিনের মধ্যে অ্যালফাবেট ওয়ার্কাস ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রমিক ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার নিকি আনসেলমো এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক বছরে গুগল কর্মীদের সাহসী আয়োজনের ধারাবাহিকতায় ইউনিয়নটি প্রতিষ্ঠা করা হয়েছে। কর্মীদের সম্মান নিশ্চিত করার মতো টেকসই কাঠামো তৈরি করতে নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি।

গুগলের পিউপিল অপারেশনস এর পরিচালক কারা সিলভারস্টেইন বলেন, ‘কর্মীদের জন্য পুরস্কারমূলক এবং সহায়তামূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময়ই কঠোর পরিশ্রম করেছি।’ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন গঠনকে স্বাগত জানালেও তিনি বলেন, গুগল বরাবরের মতো কর্মীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা অব্যাহত রাখবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের