সাইবার হামলার জন্য রাশিয়াকেই দুষছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২১, ১৮:৫১আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৮:৫১
image

গত ডিসেম্বরে ফাঁস হয়ে পড়া মারাত্মক সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে বিশ্বাস করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দায়ী করতে চাইলেও প্রশাসনের কর্মকর্তারা মস্কোর দিকে আঙুল তুলে আসছিলেন। ওই হামলার ক্ষয়ক্ষতি নিরুপণে গঠিত টাস্কফোর্স সদস্যরা বলছেন, সাইবার হামলায় দশটিরও কম মার্কিন সরকারি সংস্থা আক্রান্ত হয়েছে। যদিও বিভিন্ন বেসরকারি সংস্থাও আক্রান্ত হওয়ার কথাও জানাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পর গত ডিসেম্বরে মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানায়, দেশটির সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ, বাণিজ্য, জ্বালানি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে বলে জানায় সিআইএসএ।

ওই ঘটনার পর এফবিআই ও এনএসএ’র মতো গোয়েন্দা ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে গঠন করা হয় সাইবার ইউনিফায়েড কোঅর্ডিশন গ্রুপ নামে একটি টাস্ক ফোর্স। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি কিভাবে চালানো হয়েছে তা শনাক্ত করার কাজ এখনও চলছে। ওই বিবৃতিতে বলা হয় এই ধরনের মারাত্মক হামলার ক্ষতি নিরসন করকে টেকসই এবং নিবেদিত পদক্ষেপের দরকার পড়বে। হামলায় ক্ষতিগ্রস্থ তথ্য শনাক্ত করতে বহু সংস্থার ওয়েবসাইট মূল্যায়নের দরকার পড়বে বলেও জানানো হয়েছে।

হামলার ঘটনা প্রকাশ হয়ে পড়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এর পেছনে চীনের হাত থাকতে পারে। তবে তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল মস্কোর দিকে আঙুল তোলেন। টাস্ক ফোর্সের সাম্প্রতিক মূল্যায়নেও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন এর পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। যদিও তারা রাশিয়ার রাষ্ট্র ব্যবস্থাকে এখনই দায়ী করতে চাইছেন না। তারা বলছেন, হ্যাকাররা মূলত রাশিয়া থেকে এসেছে বলে মনে হচ্ছে। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক