হোয়াইট হাউজ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ১৯:৩৫আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৯:৫৫
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো হোয়াইট হাউজ ছেড়ে বেরিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এখান থেকে তার যৌথ ঘাঁটি অ্যান্ড্রুসে যাওয়ার কথা রয়েছে। সেখানে সংক্ষিপ্ত এক বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমানে শেষবারের মতো চড়ে পাম বিচে যাবেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে শপথ নিচ্ছেন জো বাইডেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও এদিন শপথ নেওয়ার কথা রয়েছে। ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের শত বছরের প্রথা ভেঙে পরবর্তী প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হাজির না হওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, বাইডেন শপথ নেওয়ার আগেই হোয়াইট হাউজ ছেড়ে যাবেন তিনি।

সেই অনুযায়ী হোয়াইট হাউজ ছেড়ে ইতোমধ্যে বেরিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের জন্য নির্ধারিত মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে পৌঁছেছেন তিনি। সেখানে এক সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে তার।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম