বাইডেনের অভিষেকে জনতার বদলে থাকছে পতাকার সমুদ্র

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২১, ২১:৫৪আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৪
image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে ন্যাশনাল মলে সাধারণত লাখ লাখ সমর্থক জড়ো হলেও এবারের পরিস্থিতি ভিন্ন। করোনাভাইরাসের মহামারি এবং গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর জো বাইডেনের শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে সামান্য সংখ্যক মানুষ। বুধবার ন্যাশনাল মলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে। কেবলমাত্র নির্বাচিত সাংবাদিক এবং কর্মকর্তারা অনুষ্ঠান স্থলে হাজির থাকার অনুমতি পেয়েছেন। এর বদলে ন্যাশনাল মল সাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ পতাকা দিয়ে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন তার প্রায় ২০ লাখ সমর্থক। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তার লাখ লাখ অনুসারী উপস্থিত ছিলেন। তবে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডেমোক্র্যাট জো বাইডেনের বেলায় ঘটছে ভিন্ন ঘটনা।

জনসাধারণের বদলে বাইডেনের অভিষেক কমিটি ন্যাশনাল মলকে মুড়িয়ে দিয়েছে দুই লাখ পতাকা দিয়ে। ৫৬টি অঙ্গরাজ্য ও অঞ্চলের প্রতিনিধিত্বকারী সব পতাকাই স্থান পাচ্ছে সেখানে। জনসাধারণ হাজির হতে না পারলেও শপথ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করবেন দুনিয়ার লাখ লাখ মানুষ।

লাখ লাখ পতাকায় সজ্জিত থাকায় ন্যাশনাল মলকে আর শুন্য বলে মনে হবে না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানের সময় ন্যাশনাল মল দিয়ে ঘণ্টায় ৪০ মাইল বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ফলে পতাকাগুলো সগর্বে উড়তে থেকে যুক্তরাষ্ট্রের গৌরব ঘোষণা করবে বলে মনে করছেন অনেকেই।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম