করোনায় মারা গেলেন কিংবদন্তি মার্কিন টক শো উপস্থাপক

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ২১:০৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২১:৫৪
image

করোনাভাইরাসের কাছে হার মানলেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র কিংবদন্তি হয়ে ওঠা টক শো উপস্থাপক ল্যারি কিং। ৮৭ বছর বয়সে শনিবার সকালে লস অ্যাঞ্জেলস-এর সেডার্স মেডিক্যাল সেন্টারে মৃত্যুবরণ করেন তিনি।

২৫ বছরেরও বেশি সময় ধরে ‘ল্যারি কিং লাইভ’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ল্যারি। প্রেসিডেন্ট প্রার্থী, সেলিব্রেটি, অ্যাথলেট, মুভি তারকা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। ছয় হাজারের বেশি পর্ব ধারণ করে ২০১০ সালে অবসর নেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই বছরের জানুয়ারির শুরুতে ল্যারি কিং হাসপাতালে ভর্তি হন। এর আগে বিভিন্ন সময়ে নানা ধরনের স্বাস্থ্য সংকট মোকাবিলা করেছেন তিনি। বেশ কয়েকবার হার্ট অ্যাটাকের পাশাপাশি ১৯৮৭ সালে তার একবার বাইপাস সার্জারি জয়। ২০১৭ সালে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পরও সফল অপারেশন হয় তার।

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে রেডিও ও টেলিভিশনে কাজ করেছেন ল্যারি কিং। সহজ-সাবলীল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করার ক্ষমতা ছিলো তার। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে ৫০ হাজারের বেশি ইন্টারভিউ নিয়েছেন তিনি। প্রায় ২০ বছর ধরে মার্কিন সংবাদপত্রে কলামও লিখেছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের