যুক্তরাষ্ট্রে পানি সরবরাহে বিষ প্রয়োগের চেষ্টা

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২০
image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পানি সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে এক কম্পিউটার হ্যাকার বিপজ্জনক মাত্রার রাসায়নিক প্রয়োগের চেষ্টা চালিয়েছে। কর্মকর্তারা বলছেন, ওই হ্যাকার ওল্ডসমার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমে সোডিয়াম হাইড্রোক্সাইডের (লাই) পরিমাণ বাড়িয়ে দেয়, কিন্তু এক কর্মী কিছুক্ষণের মধ্যেই তা শনাক্ত করে এর পরিমাণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পানির ক্ষারত্ব নিয়ন্ত্রণ করতে সামান্য পরিমাণে লাই ব্যবহার করা হয়। তবে বেশি পরিমাণে ব্যবহার করলে এটি পানির জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। ওল্ডসমারের মেয়র এরিক সেইডেল বলেছেন, বাজে চক্রান্তকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে যুক্তরাষ্ট্র নাকি এর বাইরে থেকে এই হ্যাকিং করা হয়েছে তা এখনও জানা যায়নি। জড়িত কাউকে গ্রেফতারও করা সম্ভব হয়নি।

ওল্ডসমারের ওয়াটার ট্রিটমেন্ট নিয়ন্ত্রণকারী কম্পিউটারে শুক্রবার ঢুকে পড়ে এক হ্যাকার। ট্রিটমেন্টের এক অপারেটর সকালে এই প্রচেষ্টা দেখে ফেলে কিন্তু তার ধারণা হয় এই চেষ্টা করছে তার সুপারভাইজার। পরে বিকেলে আরেকবার একই প্রচেষ্টা চালিয়ে হ্যাকার সফল হয়। আর হ্যাকার সফটওয়ারের নিয়ন্ত্রণ নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। তবে অপারেটর তাৎক্ষণিকভাবে এর পরিমাণ কমিয়ে দিতে সক্ষম হয়।

পানির নল পরিস্কারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি মারাত্মক ক্ষয়কারী এবং এর কারণে ত্বক ও চোখে জ্বালাপোড়া এবং সাময়িকভাবে চুল পড়ে যেতে পারে। পান করা হলে এটি মুখ, গলা এবং পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। বমি, শ্বাসকষ্ট এবং ডায়রিয়াও হতে পারে।

পিনেলাস কাউন্টি শেরিফ বব গুয়ালতিয়েরি বলেন, ‘আমি কেমিস্ট নই। তারপরেও বলতে পারি খাবার পানিতে এই পরিমাণ রাসায়নিক প্রয়োগ করা কোনও ভালো কিছু নয়।’

ওল্ডসমার প্লান্ট থেকে ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রায় ১৫ হাজার বাড়িতে পানি সরবরাহ করা হয়। হ্যাকিংয়ের পর প্লান্টটিতে দূর থেকে কম্পিউটারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম