ট্রাম্পের অভিশংসন বিচার এগিয়ে নেওয়ার পক্ষে রায় মার্কিন সিনেটের

বিদেশ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৩

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের কাজ এগিয়ে নেয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির সিনেট। তার বিরুদ্ধে অভিযোগ, নভেম্বেরের নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় প্রত্যায়নের জন্য ক্যাপিটলে সমবেত আইনপ্রণেতাদের বিরুদ্ধে তার শত শত সমর্থকদের বিদ্রোহ করতে তিনি উসকানি দিয়েছিলেন।

সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে এই বিচার কাজ শুরু করার ব্যাপারে চার ঘণ্টা ধরে বিতর্ক অব্যাহত ছিল। পরে মঙ্গলবার দুপুর থেকে এই অভিযোগের শুনানির পক্ষে ৫৬ এবং বিপক্ষে ৪৪ ভোট পড়ে।

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্যরা বলেন, সাবেক প্রেসিডেন্টকে নিজের মেয়াদের শেষ দিনগুলোতে তার কর্মকান্ডের জন্য জবাবদিহি করতে হবে। ট্রাম্পের দুই জন আইনজীবি অবশ্য এর বিরোধিতা করেছেন। তাদের দাবি, সংবিধান প্রণয়নের সময় এ কথা বলা হয়েছে যে, ক্ষমতায় থাকার সময়ই কেবল প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য অভিশংসন করা যেতে পারে। তবে এটি ট্রাম্পের জন্য প্রযোজ্য নয়। কারণ ২০ জানুয়ারি বাইডেনের অভিষেকের সঙ্গে সঙ্গে ট্রাম্পের চার বছরের মেয়াদের পরিসমাপ্তি ঘটেছে।

এই অভিশংসন প্রক্রিয়ায় বাদি পক্ষের ম্যানেজার কংগ্রেসম্যান জ্যামি রাস্কিন। তিনি বলেন, ট্রাম্পকে যদি এখন জবাবদিহিতার সম্মুখীন করা না হয়, তাহলে এটি একটি ব্যতিক্রম তৈরি করবে। ভবিষ্যতে কোন প্রেসিডেন্টই তাদের ক্ষমতার শেষ দিনগুলোর কোনও অপকর্মের জন্য কোনও পরিণতির মুখোমুখি হবেন না। সূত্র: ভয়েস অব আমেরিকা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম