টিকা নিলে কোয়ারেন্টিনের দরকার নেই: সিডিসি

বিদেশ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৪
image

করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া হলে আক্রান্তদের সংস্পর্শে আসার পর যতক্ষণ লক্ষণ দেখা না দেয় ততক্ষণ ১৪ দিনের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। গত বুধবার সিডিসি জানিয়েছে, লক্ষণ দেখা দেওয়া কোভিড-১৯ প্রতিরোধ করছে ভ্যাকসিন, ফলে ধারণা করা হচ্ছে লক্ষণহীন রোগ সংক্রমণ ঠেকাতে এটি আরও কার্যকর ভূমিকা রাখবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে দুই ডোজের ফাইজার ও মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা। গত সপ্তাহে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার আবেদন করেছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

টিকা নেওয়ার পর কাদের করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে আর কাদের হবে না সেই বিষয়ে নির্দেশনা জারি করেছে সিডিসি। যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই ডোজের টিকার সর্বশেষ ডোজ নেওয়ার তিন মাসের মধ্যে কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। তবে সর্বশেষ ডোজ নেওয়ার প্রথম ১৪ দিনের মধ্যে আক্রান্তদের সংস্পর্শে আসলে কোয়ারেন্টিনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। কেননা এই সময়ে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

এছাড়া ভ্যাকসিনের পূর্ণ ডোজ নেওয়ার পর কোয়ারেন্টিনে যাওয়ার দরকার না পড়লেও আক্রান্তদের সংস্পর্শে আসলে ১৪ দিন পর্যন্ত রোগের লক্ষণ পর্যবেক্ষণ করতে হবে বলে জানিয়েছে সিডিসি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম