ইসরায়েলি ড্যান ডেভিড পুরস্কার পেলেন ফাউচি

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৩
image

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে সম্মানজনক ড্যান ডেভিড পুরস্কার প্রদান করেছে ইসরায়েল। বিজ্ঞানের ক্ষেত্রে তার প্রতিশ্রুতি পূরণের স্বীকৃতি স্বরূপ এ ঘোষণা দেওয়া হয়েছে। পুরস্কার হিসেবে ফাউচিকে ১০ লাখ ডলার অর্থ প্রদান করা হবে।

৮০ বছর বয়সী ফাউচি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কোভিড-১৯ মহামারি কীভাবে মোকাবিলা করতে হবে সে প্রশ্নে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি। কোনও অবস্থাতেই নিজের অবস্থান বদল করেননি তিনি।

এক বিবৃতিতে ড্যান ডেভিড অ্যাওয়ার্ডস কমিটি জানিয়েছে, ‘কোভিড-১৯ এর মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নানা বিরোধিতা সত্ত্বেও ফাউচি যে সাহসিকতার সঙ্গে বিজ্ঞানের পক্ষে থেকেছেন তার স্বীকৃতি স্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, করোনাভাইরাস নিয়ে পরামর্শে পেতে যুক্তরাষ্ট্রের জনগণের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন ফাউচি। কিন্তু তাকে দমানোর চেষ্টা করা হচ্ছিল ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। একপর্যায়ে ফাউচিকে চাকরিচ্যুত করার কথাও বলেন ট্রাম্প। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার আগেই বলেছেন, অ্যান্থনি ফাউসিকে তার প্রশাসনে কাজ করার আমন্ত্রণ জানাবেন তিনি। সে অনুযায়ী ফাউচি এখন বাইডেন প্রশাসনে কাজ করে চলেছেন।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম