যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে ২৩ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৭

যুক্তরাষ্ট্রে বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়াবহ তুষার ঝড়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। টেক্সাস, লুইজিয়ানা, কেনটাকি ও মিজৌরির মতো রাজ্যগুলোতে প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বয়ে যাওয়া ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতের বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ।

প্রচণ্ড শীত, হিমশীতল বাতাস আর অস্বাভাবিক রকমের তুষারপাতের মধ্যেই বিদ্যুৎ বিপর্যয়ের ফলে বিপাকে পড়েছে মানুষ। মন্টানা থেকে নিউ মেক্সিকো ও মিনেসোটা থেকে লুসিয়ানা পর্যন্ত ১৪টি রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করে সাউথওয়েস্ট পাওয়ার পুল নামের একটি প্রতিষ্ঠান। তীব্র তুষারঝড়ে ফলে তাদের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। টেক্সাসে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হয়েছে। তীব্র ঠাণ্ডার মধ্যে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

এদিকে তুষারের নিচে ঢাকা পড়েছে পুরো দেশের ৭৩ শতাংশেরও বেশি এলাকা। মঙ্গলবার জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, শীতকালীন ঝড়ের সতর্কতার মধ্যে রয়েছে ১৫ কোটিরও অধিক মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিও ব্যাহত হচ্ছে। পরিস্থিতি আগামী শনিবারের আগে স্বাভাবিক হবে না বলে প্রতীয়মান হচ্ছে। সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোকে জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে টেক্সাস অঙ্গরাজ্যে। সেখানকার সুগার ল্যান্ডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওই চার জনের মধ্যে একজন মাতামহ ও বাকি তিনজন শিশু।

মঙ্গলবার সকালে নর্থ ক্যারোলাইনায় টর্নেডোতে তিন জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ লুইজিয়ানায় বরফের উপর পড়ে মাথায় আঘাত পাওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। টেনেসিতে ১০ বছরের এক বালক তুষারে আচ্ছাদিত পুকুরে পড়ে মারা গেছে। সান আন্তোনিওর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে প্রতিকূল আবহাওয়ায় ৭৮ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কেন্টাকি ও টেক্সাসে তুষারাচ্ছাদিত পিচ্ছিল সড়কে ১০ জনের মৃত্যু হয়েছে। মিসৌরিতে সোমবার বিকালে তুষার পরিষ্কারের কাজ করা গাড়ির সঙ্গে একটি পিকআপের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম